somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

শ্রীকৃষ্ণের জন্মকথা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্রীকৃষ্ণের জন্মকথা প্রসঙ্গে:
অষ্টম মাস পূর্ণ হলে কৃষ্ণাষ্টমী তিথি, ভাদ্রমাস, বুধবার হর্ষণযোগ রোহিনী নক্ষত্র মধ্য রাত্রি কাল উপস্থিত হল, একই সময়ে সর্বানন্দময় সচ্চিদানন্দ ভগবান দেবকীদেবীর গর্ভ হতে শ্রীকৃষ্ণের প্রাভব বিলাস চর্তুভুজ রূপে মা দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন। ঠিক একই সময়ে গোকুলে শ্রীযশোদার গর্ভ সিন্ধু হতে স্বয়ং রূপ ভগবান দ্বিভুজ নরশিশুর ন্যায় জন্মগ্রহণ করলেন এবং কয়েক ক্ষণের মধ্যে কন্যা যোগমায়া ও মহামায়ার সহিত জন্ম গ্রহণ করলেন। কিন্তু যশোদা মা কেবল অনুভব করলেন সন্তান হয়েছে, তা পুত্র না কন্যা কিছুই বুঝতে পারলেন না।
(শ্রীমদ্ভাগবতম্ ১০/২/৯ এবং ১০/৫/২ তাৎপর্য)

বসুদেব কৃষ্ণকে কোলে নেওয়া মাত্রই সকল বন্ধন খুলে গেল। প্রহরীরা গভীর নিদ্রায় নিদ্রিত হলো। যমুনা পার হয়ে বসুদেব নন্দগৃহে এসে নন্দরাণীর কন্যাটিকে গ্রহণ করে স্বপুত্রকে যশোদার কাছে রেখে পুনর্বার সেই পথে মথুরায় ফিরে এলেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন,বসুদেব কি স্বয়ং কৃষ্ণকে দেখতে পাননি। তার উত্তরে বলা হয়েছে, যোগমায়া নিজ কান্তির দ্বারা আচ্ছাদিত করে রেখেছিলেন এবং মেঘের মধ্যে যেমন সৌদামিনী বিলীন হয় তদ্রুপ বসুদেবের পুত্র নন্দপুত্রে বিলীন হলেন।

আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সকল কবিগণকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!





শ্রীকৃষ্ণের জন্মকথা
- লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ জন্মাষ্টমী তিথি পূণ্য শুভক্ষণ,
কারাগারে জন্মিলেন দেবকী নন্দন।
যমুনার ওপারেতে নন্দের ভবন,
পুত্র লয়ে বসুদেব করিল গমন।

অশনি ঝলিছে মেঘে ঝরিছে বাদল,
উথাল পাথাল করে যমুনার জল।
পুত্র কোলে বসুদেব যমুনা কিনারে,
ভাবিছেন কি প্রকারে যাইব ওপারে।

শৃগালে দেখায় পথ অন্ধকার রাতে,
বসুদেব চলিলেন তার সাথে সাথে।
বাসুকি বিস্তারি ফণা ছত্র ধরে শিরে,
কৃষ্ণকোলে বসুদেব চলে ধীরে ধীরে।

শ্রীকৃষ্ণের জন্মকথা অমৃত সমান,
লিখেন লক্ষ্মণ কবি কৃষ্ণ উপাখ্যান।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×