এ গাঁয়ের মাটিতে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ গাঁয়ের মাটিতে
-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
ছায়াঘেরা গ্রামখানি,
এই গাঁ আমার মাটি মা আমার
এই টুকু শুধু জানি।
সবুজ তরুর শাখায় শাখায়
বিহগের কলতান,
পূবের গগনে রবির কিরণে
প্রভাত পাখির গান।
ফুল বনে বনে ফুটেছে কুসুম
অলিদল আসে ধেয়ে,
উষর মাটিতে চালায় লাঙল
চাষীগণ গান গেয়ে।
সূদূর আকাশে মেলে দুটি পাখা
উড়ে বলাকার সারি,
রাঙাপথ দিয়ে ধূলা উড়াইয়ে
ছুটে চলে গোরুগাড়ি।
সবুজ ডাঙায় সকালে বিকালে
গোরু মোষ সব চরে,
গাঁয়ের পুকুরে জেলে জাল ফেলে
রোজ এসে মাছ ধরে।
অজয়ের বাঁকে নিত্য ঝাঁকেঝাঁকে
আসে শালিকের দল,
আপন বেগেতে অজয়ের জল
বয়ে চলে কল কল।
সবুজ তরুর ছায়া দিয়ে ঘেরা
ছোট আমাদের গ্রাম,
এই গাঁ আমার জন্মভূমি মা
মোর পূণ্য পিতৃধাম

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন