সমাজের অবিচার
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজের অবিচার
-লক্ষ্মণ ভাণ্ডারী
দিকে দিকে চলে কন্যা ভ্রূণহত্যা
জাগুক এবার দেশ,
জননী জঠরে কন্যা অনাদরে
জঠরেতে হয় শেষ।
পৃথিবীর আলো দেখিল না যারা
দোষ তো তাদের নয়,
বলতো তাহলে জনমের আগে
কন্যা কেন নষ্ট হয়?
লক্ষ্মীসম হয়ে এসেছিলো ভবে
তোমার আপনজন,
ঘাতকের বেশে তুমি অবশেষে
করিবে তারে নিধন?
জগতে এসেছে নতুন বারতা
কন্যা নষ্ট আর নয়,
কন্যা জন্ম দিয়ে জননী হইয়ে
করহ পূণ্য সঞ্চয়।
তুমি যে জনক সেজো না ঘাতক
দুহিতা লক্ষ্মী প্রতিমা,
তারে অবহেলে নিধন করিলে
নাহিক দুখের সীমা।
জনক জননী ভালবেসে তারে
আনো পৃথিবীর বুকে,
কন্যা রূপে তারে করিলে পালন
জীবন কাটিবে সুখে।
এসেছে এবার নব জাগরণ
জেগে ওঠো বঙ্গনারী।
বুকে তুলে নাও কন্যা সন্তানেরে
তব দু-হস্ত প্রসারী।
সূত দুহিতার সম অধিকার
দিতে হবে অধিকার,
কন্যা তবে কেন সহিবে যাতনা
সমাজের অবিচার।
জগতের কাজে নারী আসে আগে
ইতিহাসে খুঁজে পাই,
আজিকার দিনে কন্যা রত্ন বিনে
এ জীবনে সুখ নাই।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮

প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!...
...বাকিটুকু পড়ুন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর...
...বাকিটুকু পড়ুন
লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।...
...বাকিটুকু পড়ুন
শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে...
...বাকিটুকু পড়ুন