ফাল্গুনে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাল্গুনে
লক্ষ্মণ ভাণ্ডারী
ফাল্গুনে প্রস্ফুটিত
পলাশ শিমূল,
আম্রশাখে বিকশিত
আম্রের মুকুল।
অজয়ের নদীকূলে
সমীরণ বয়,
তরুশাখে সুসজ্জিত
নব কিশলয়।
সোনাদিঘি দুইপাড়ে
সারিসারি গাছ,
দিঘিতে সাঁতার কাটে
বড় রুই মাছ।
গ্রাম সীমানার পাশে
আম্রের কানন,
কোকিলের কুহুতানে
ভরে ওঠে মন।
লাল ধূলোর সরানে
চলে গোরুগাড়ি,
রাঙাপথে যাত্রী আসে
নদীঘাট ছাড়ি।
ফাল্গুনের বনে বনে
নানা ফুল ফুটে,
পূরব গগনে হেরি
লাল রবি উঠে।
পলাশের বনে বনে
সৌরভ ছড়ায়,
মধুকর আসে ধেয়ে
গুঞ্জরণ গায়।
সোনালি কিরণ ছড়ায়
সোনার তপন,
তরুশাখে পাখি ডাকে
হরষিত মন।
নদীবাঁকে ঝাঁকে ঝাঁকে
শালিকের দল,
সারাদিন চরে বসে
করে কোলাহল।

ফাল্গুনে বনে বনে
মনে রং লাগে,
ফুটফুটে জোছনায়
চাঁদতারা জাগে।
রাত কাটে ভোর হয়
পূবে সুর্য উঠে,
ফাল্গুনে পলাশ বনে
লালফুল ফুটে।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন