somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

ফাগুন রাঙানো শিমূল পলাশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের ঠাণ্ডা, রুক্ষতা, শুষ্কতাকে বিদায় জানাতেই যেন আসছে ফাল্গুন। তাই হৃদয়ে লেগেছে ফাল্গুনের হাওয়া। আমাদের সকলের মনে এই ফাল্গুনকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। প্রকৃতির পাশাপাশি নিজেদেরও নতুন রূপে সাজিয়ে বসন্তকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছেন সবাই।

তরুর শাখায় শাখায় নব কিশলয় আর আমের শাখে নব মুকুলিত মঞ্জুরী প্রকৃতিকে সৌরভে আমোদিত করে। শিমূলের গাছে গাছে প্রাকৃতিক বসন্ত উৎসব লেগে গেছে। পলাশের বনে উড়তে থাকে শত শত পাখি। কিচিরমিচির ধ্বনিতে ঋতুরাজকে স্বাগত জানাতে ব্যস্ত তারা।



মধু খেতে আসা পাখিদের সঙ্গে যোগ দিয়েছে সরীসৃপ প্রাণী কাঠবেড়ালিও। পলাশের বনে বনে তারা পলাশ ফুলের মধু গ্রহণ করবে এই অভিপ্রায় নিয়ে তারা ছুটে আসে এখানে। পলাশের রং লাগে সবার হৃদয়ে। বসুন্ধরা সেজে উঠে অপরূপ সাজে। বসন্তের রঙে মন রাঙিয়ে তুলতে নব বসন্তের আগমন।

“ফাগুন রাঙানো শিমূল পলাশ” কবিতাটি নব বসন্তের আগমনে লেখা প্রকৃতির কবিতা। এই কবিতায় ফাল্গুনে বনে বনে পলাশ আর শিমূলের গাছে ফুটে ওঠা রং-বাহারি ফুলের সৌরভে ছুটে আসা অলির গুঞ্জনের কথা কবিতায় বলা হয়েছে। আরো বলা হয়েছে অজয় নদীর বাঁকে শাল, পলাশ আর শিমুলের বনে বনে প্রকৃতির শোভা অতি মনোহর।

সামহোয়্যার ব্লগের সাথে সংযুক্ত সকল কবিবন্ধু ও লেখকবন্ধুদের জানাই ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



ফাগুন রাঙানো শিমূল পলাশ
লক্ষ্মণ ভাণ্ডারী

ফাগুন রাঙানো শিমূল পলাশ
বসন্তের রং মাখে,
বসন্তের দূত কুহু কুহু তানে
আম্রশাখে বসি ডাকে।

কুসুম কাননে ফুলকলি ফুটে
অলিরা করে গুঞ্জন,
তরুশাখে হেরি নব কিশলয়
হৃদয়ে জাগে স্পন্দন।

অজয়ের চরে বসি খেলা করে
শালিকেরা ঝাঁকেঝাঁকে,
শাল, পলাশ ও শিমূলের বন
অজয় নদীর বাঁকে।

ফাগুন রাঙানো বসন্ত প্রভাতে
উঠিল সোনার রবি,
বসন্তের রঙে বসুন্ধরা সাজে
হেরি অপরূপ ছবি।

মহুলের বনে মহুল তলায়
বাতাসের নেশা লাগে,
ফাগুন রাঙানো বসন্তে আজিকে
হৃদয়ে পুলক জাগে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×