অজয় নদীর ধারা
লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ধারা বহে অবিরাম,
দুইধারে ছায়াঘেরা ছোট ছোট গ্রাম।
রাঙাপথে আসে যত গ্রাম্যবধূ সব,
গাছে গাছে পাখিদের শুনি কলরব।
অজয় নদীর ধারা অবিরত বয়,
নদীজল কলকল শব্দে কথা কয়।
সরু বালি চরে আসে শালিকের দল,
সারাদিন চরে বসে খেলে অবিরল।
অজয় নদীর ধারা সদা বয়ে চলে,
নদীঘাট সারাদিন ভরে কোলাহলে।
বেলাশেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।
শ্মশানে জ্বলিছে চিতা অজয়ের পারে,
রাত কাটে ভোর হয় নদীর কিনারে।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





