somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষণ ভান্ডারী
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

ভালবাসা শুধু ভালবাসা (চতুর্থ পর্ব)

০৯ ই মে, ২০১৯ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা শুধু ভালবাসা (চতুর্থ পর্ব)


চক্ষু দিয়ে কেনা ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী

বিধবা মায়ের একমাত্র সন্তান চৈতালী। চৈতালী জন্মান্ধ। ছোট বেলায় বাবাকে হারিয়েছে। বিধবা মায়ের সাধ্য নেই মেয়ের বিয়ে দেওয়ার। আর তাছাড়া অন্ধ মেয়েকে কেইবা বিয়ে করবে? চৈতালীর মনে বড় দুঃখ। কি সুন্দর এই পৃথিবী। কত গাছপালা, পশুপাখি, পাহাড়, পর্বত -কন্দর নদ-নদী। সে চোখে দেখতে পায় না। কিন্তু কল্পনার চোখ দিয়ে সবই তার কাছে অতি সুপরিচিত।

দিন যায়, রাত আসে। রাত কাটে ভোর হয়, শুরু হয় নতুন দিনের সুচনা। এমনি করেই আঠারোটা বসন্ত পার হয়ে গেছে চৈতালীর জীবনে। চৈতালী বুঝতেই পারে নি কেমন করে কেটে গেছে তার জীবনের ফেলে আসা দিনগুলো। মাকে এখন সে কিছুটা সাহায্য করে থাকে। চৈতালীর গানের গলা ছিল অদ্ভুদ। সহজেই সে গান মুখস্থ করে নিতো আর হারমোনিয়ামে সুর সংযোজিত করে সবাইকে আকৃষ্ট করতো। পাড়ার ছেলেরা চাঁদা তুলে চৈতালীকে একটা গানের স্কুল খুলে দিল। গান শিখতে যারা আসতো তাঁদের পয়সায় মা তার সংসার চালাতো। চৈতালীও এতে কিছুটা আনন্দও উপভোগ করতো। সে গর্বিতা কেননা সে তার মায়ের বোঝা কিছুটা হালকা করতে পেরেছে।

সেদিন বেশ খুশি মনেই অনুপম এসে বললো, “মাসীমা! আমি সব ব্যবস্থা করেছি। আগামীকাল চৈতালীর চোখ অপারেশন করা হবে। কোন এক সহৃদয় ব্যক্তি তার একটি চোখ দান করবেন। একজন সমাজসেবী ডাক্তার বিনা খরচে তার নার্সিংহোমে তার অপারেশন করে চৈতালীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। চৈতালী তখন গানের ক্লাসে শিক্ষার্থীদের গান শেখাচ্ছিল।

চৈতালী গাইছে-
“আমার এই চোখ দিয়ে
পৃথিবীর সব আলো
আমি তোমায় দেখাবো
বলনা কুহু সুরে
কোন পাখি ডাকে দূরে।।
ডালে ডালে কোয়েলিয়া
কোয়েলের সন্ধানে
গান গায় প্রেমের সুরে
বলনা কুহু সুরে
কোন পাখি ডাকে দূরে?”

চৈতালীর কাছে সবকিছুই গোপন করা হলো। পরদিনই সকালে তাকে নার্সিং হোমে ভর্তি করা হলো।
অপারেশন থিয়েটার। চৈতালী বেডে শুয়ে আছে। চৈতালী শুয়ে শুয়ে ভাবছে কে সে হৃদয়বান পুরুষ যিনি তাকে তার একটা চোখ দান করবেন। ভাবতে ভাবতে সে চোখ দুটো দারুণ ঘুমে জড়িয়ে পড়ল। এরপর কি হয়েছে চৈতালী জানে না। জ্ঞান যখন ফিরলো তখন সে বুঝতে পারলো তার চোখ দুটো পুরু কাপড় দিয়ে বাঁধা।
ডাক্তার বললেন- এবার তোমার চোখের পুরু কাপড় খুলে দেওয়া হবে। তুমি ধীরে ধীরে চোখ খুললেই সবকিছু দেখতে পাবে। চৈতালী বলে উঠে- আচ্ছা ডাক্তারবাবু! যিনি আমায় চোখ দান করেছেন তাকে আমি দেখতে পাব ?

“হ্যাঁ, অবশ্যই”। ডাক্তারবাবু ইশারায় অনুপমকে ডাকে।

অনুপম সামনে এসে দাঁড়ায়। চোখে কালো চশমা। ডাক্তারবাবু চৈতালীর চোখের কাপড় খুলে দিলেন। বললেন- “এবার ধীরে ধীরে তোমার চোখ খুলো”।
চোখ খুলতেই চৈতালী প্রথমে অনুপমকে দেখতে পেল। তার চোখে কালো চশমা দেখে চৈতালী সব বুঝতে পারলো। খুশির আনন্দে চৈতালীর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। “এ তুমি কি করলে অনুপম! এতো আমি চাইনি। ” চৈতালী কাঁদতে থাকে।

অনুপম বলে, “দুঃখ কোর না চৈতালী এতদিন চোখে আমি একাই দেখতাম। এবার থেকে আমার চোখ দিয়ে তুমি আমাকে দেখছো এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? ওরা দুজনে একসাথে ডাক্তারবাবুকে প্রণাম করে।

চৈতালীর আজ বড় আনন্দের দিন। তার চোখ দিয়ে দেখতে লাগল চারদিক। চৈতালী অনুপমকে জড়িয়ে ধরে বলে- “আমার সামনে থেকে পৃথিবীর সব আলো নিভে গিয়েছিল, তুমি নতুন করে তা আবার জ্বেলে দিয়েছো? পৃথিবীতে কত আলো। সবুজ গাছপালা, পশুপাখি – ইত্যাদি।

আনন্দে চৈতালী গেয়ে ওঠে- “সুন্দর পৃথিবী – সৃষ্টি করেছো তুমি, তোমারে জানাই প্রণাম। ওগো ঘনশ্যাম…… তুমি যে আমার।”
দুইজনে একসাথে নার্সিংহোম থেকে বাড়ির পথে পা বাড়ালো।

গল্প এখানেই শেষ। কিন্তু এটাতো গল্প নয়। সমাজের আনাচে কানাচে, গ্রাম নগর, শহর, অলিতে গলিতে, যারা দৃষ্টিহীন, আঁধারের বুকে মুখ লুকিয়ে যারা আজও কাঁদছে, আসুন, আমরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। মনে রাখবেন মরণোত্তর চক্ষুদান এক মহত্ দান।আপনার দেওয়া চোখের বিনিময়ে কোন একজন অন্ধের দৃষ্টি ফিরে আসতে পারে। সহানুভুতির পরশ দিয়ে অন্ধজনের দৃষ্টি ফিরিয়ে দিন। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

(চলবে)
আগামী দিনে ভালবাসা শুধু ভালবাসা পঞ্চম পর্ব প্রকাশিত হবে।
মন্তব্যের প্রত্যাশায় মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য
প্রয়োজনবোধে লেখক প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৯ দুপুর ১:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×