আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (তৃতীয় ও চতুর্থ পর্ব)
১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (তৃতীয় পর্ব)কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি পবিত্র খাঁটি
এই গাঁয়ে করি বাস,
এই মাটিতে ফসল ফলে
সুখে থাকি বারো মাস।
গাঁয়ের মায়া সবুজ ছায়া
পাখি ডাকে গাছে গাছে,
বহিছে সদা অজয় নদী
আমার গাঁয়ের কাছে।
দিঘির জলে শালুক ফুটে
মরাল মরালী ভাসে,
গভীর জলে শামুক তুলে
পানকৌড়ি রোজ আসে।
কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের বধুরা সব,
স্নানের ঘাটে ছেলেরা সব
তুলে কত কলরব।
সাঁঝের বেলা আঁধার নামে
আমার গাঁয়ে যখন,
মন্দির মাঝে কাঁসর বাজে
আরতি হয় তখন।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমি গাঁ কে ভালবাসি,
পর জনমে যেন আবার
এই গাঁয়ে ফিরে আসি।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে সকাল হতে
রোজ চলে গোরুগাড়ি,
রাঙা মাটির পথ গিয়েছে
নদী মাঠ ঘাট ছাড়ি।
সবুজ ছায়ে আমার গাঁয়ে
আছে ছোট কুঁড়েঘর,
গাঁয়ের পাশে ঐ দেখা যায়
অজয় নদীর চর।
কাজল দিঘি দুই পাড়েতে
তালগাছ সারি সারি,
রাঙা পথের গাছের সারি
খেজুর আর সুপারি।
বিকাল হলে গাঁয়ের মাঠে
ছেলেরা সবাই খেলে,
অরুণ রবি পশ্চিম পানে
লাল হয়ে পড়ে ঢলে।
আঁধার নামে সাঁঝের বেলা
আমাদের এই গাঁয়ে,
মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা
গাজন তলার বাঁয়ে।
গাঁয়ের মাটি সুখের ঘাঁটি
আমার সাধের গ্রাম,
গাঁয়ের মাটি মা যে আমার
মাকে জানাই প্রণাম।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন