somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিফটের দড়ি বা কেবল ছিঁড়ে গেলে করণীয়

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিফটের দড়ি বা কেবল ছিঁড়ে গেলে করণীয়



আগে ইংরেজী মুভিগুলোতে লিফটের কেবল ছিঁড়ে যাওয়ার রোমাঞ্চকর মূহূর্ত উপভোগ করলেও কিছুদিন আগে ঢাকার উত্তরাতে লিফটের কেবল ছিঁড়ে দূর্ঘটনা ঘটায় এই ধরনের ঝুঁকি আমাদের দেশে এই প্রথম নজর কাড়ল । সাধারণত এলিভেটরগুলোতে খুবই শক্ত নিরাপত্তা ফিচার থাকে , কিন্তু দূর্ঘটনা সম্পূর্ণ রুপে এড়ানো অসম্ভব। আপনি যখন একটা লিফটে চড়েন সেটা কারের মতই নিরাপদ।



ট্রেকশান এলিভেটর/Traction Elevator:

লিফটের নিরাপত্তা ব্যাবস্থা আরো উন্নত হয়েছে আদ্দিকালের লিফটের চেয়ে। লিফটের ধারণ ক্ষমতার অতিরিক্ত হলে সেটি চলে না এবং ওজন কমানোর জন্য ওয়ার্নিং দেয়।  যে এলিভেটর গুলো স্টিলের কেবল দ্বারা উঠা নামা করে সেগুলোতে স্পীড সেন্সর থাকে এবং গতি কমানোর জন্য ইস্পাতের চাকার সাথে ব্রেক লাগানো থাকে। প্রতি ফ্লোরের দরজার কিছু উপরে কিছু সেন্সর থাকে যেন সেটি প্রতি ফ্লোরের দরজার কাছাকাছি যাওয়ার আগে কিছুটা গতি কমিয়ে নেয়। কমপক্ষে আটটি ইস্পাতের তার দ্বারা এই ধরনের লিফট উঠানামা করে।

 

হাইড্রোলিক এলিভেটর / Hydraulic elevatorsঃ

হাইড্রোলিক এলিভেটর বলবিদ্যার রীতি অনুসরণ করে হাইড্রোলিক পিস্টন দ্বারা উঠানামা করে। তবে এটিতে ট্রেকশান এলিভেটরের মত ইস্পাতের কেবল রয়েছে। যদি কখনো পিস্টোন ফেইল করে তবে স্টিলের কেবল লিফটকে সরাসরি নিচে পড়া থেকে রোধ করে। তবে সাধারণত ছয়তলার চেয়ে বেশি উচু বিল্ডিংয়ে এ ধরনের লিফট ব্যাবহার করা হয় না ।  তবে ভুমিকম্পের মত প্রাকৃতিক দূর্যোগে এসব নিরাপত্তা ব্যাবস্থা কাজ নাও করতে পারে। তবে?

তবে কি করব যদি লিফটের কেবল ছিঁড়ে যায়?

অনেক সারভাইভাল এক্সপার্ট এক্ষেত্রে পরামর্শ দেন ২ ৩ সেকেন্ড পর ঘন ঘন লাফ দেওয়ার। কিন্তু ব্যাপার হল কখন লিফটটা মাটি টাচ করবে আপনি কখনোই বলতে পারবে না। এমনও হতে পারে যে আপনি লাফ দিয়ে যে মূহূর্তে লিফটের ফ্লোর টাচ করলেন ঠিক ঐ মুহূর্তেই লিফট ভুমি স্পর্শ করল!! তাহলে তো কথাই রইল না। শরীরের প্রতিটা অংশ পাউডার হয়ে যাবে।

আবার অনেকে মতামত দেন স্কাইজাম্পারের মত হাঁটূ ভাঁজ করার জন্য । ৪ তলা বা তার কম উচ্চতা থেকে ঘটলে এটি প্রযোজ্য।



তাহলে? একটু মাথা খাঁটান!!! ফিজিক্সের সুত্র এপ্লাই করুন। আমাদের নিশ্চয়ই পেরেকের উপর শুয়ে থাকার ফিজিক্সটা মনে আছে? যাদের নেই তাদের বলি। সার্কাসের দড়িবাজরা অনেক সময় পেরেকবাজ হয়ে পেরেকের উপর শুয়ে পড়েন। এক্ষেত্রে পেরেক শরীরে বিঁধে না কারণ তার শরীরের ভারটা পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। যদি দাঁড়িয়ে থাকতো তবে শরীরেরপূরো ভার পায়ের উপর পড়তো এবং পা ছিড়ে যেত। হুম এবার অনেকেই বুঝে ফেলেছেন ব্যাপারটা । লিফটের দড়ি ছিড়ে গেলে মুখ হাত দিয়ে ঢেকে লিফটের মেঝেতে সটান শুয়ে পড়ুন ।


প্রতিবছর সারাবিশ্বে এলিভেটর দুর্ঘটনায় ২৭ জন মানুষ গড়ে প্রাণ হারান। সচেতন হঊন পৈত্রিক প্রাণ রক্ষা করুন।
পূর্বে প্রকাশিত Science Thirst
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×