somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল গ্লোবাল ক্যাশ

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাবিশ্বে অগণিত গুগল সার্ভার





আমরা সবাই বলে বেড়াই গুগল একটা টেক জায়ান্ট । কিন্তু এর বিস্তৃতি কতটুকু আমরা আসলে কল্পনা করতে পারি না । আপনারা যারা ব্রডব্যান্ড ইউজার তাদের মধ্যে অনেকেই দেখবেন ইউটিউব , গুগল ড্রাইভ, জিমেইল এইসব গুগল সার্ভারে অতিরিক্ত স্পীড পাচ্ছেন। আপনার নরমাল লাইন যদি ১ এম বি পিএসের লাইন হয় তাহলেও ইউটিউব কিংবা গুগল ড্রাইভে ৫ থেকে ৬ এমবিপিএস স্পীড পাচ্ছেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আই এস পি আপনাকে ২ এমবি পি এস লাইনে ৫১২ স্পীড দিতেও দ্বিধা করে সেই তারাই আপনাকে ইউটিউব কিংবা গুগল ড্রাইভে ৫ থেকে ৬ এম বি পি এস স্পীড দিচ্ছে? আসলে এইটা কিন্তু আই এস পি থেকে প্রোভাইড করা হয় না। পৃথিবীর প্রত্যেকটা দেশে গুগলের নিজস্ব সার্ভার আছে। আপনি যখন ইউটিউব দেখছেন কিংবা গুগল সার্ভিস ইউজ করছেন তখন কিন্তু গুগলের মূল সার্ভার থেকে ডাটা সাপ্লাই হচ্ছে না। আপনার পাঠানো রিকুয়েস্ট প্রথমে বাংলাদেশ সার্ভারে যাবে। সেখানে চেক করে দেখা হবে ফাইলটা বাংলাদেশ সার্ভারে আছে কিনা যদি থাকে তাহলে সে আপনাকে ল্যান স্পীডে ডাটা সার্ভ করে। কিন্তু যদি না থাকে তখন সে মেইন সার্ভারকে রিকুয়েস্ট করে তারপর সেখান থেকে তাদের সার্ভারের ডেডিকেটেট স্পীড (সর্বোচ্চ ১ জিবি পি এস ) দিয়ে ফাইলটি বাংলাদেশ সার্ভারে নামায় তারপর সেটা আপনাকে ল্যান স্পীডে সার্ভ করে। এভাবেই আপনি গুগল সার্ভিস গুলোতে নরমাল স্পীডের চেয়ে অনেক বেশি স্পীড পান। এদিক দিয়ে কিন্তু আই এস পিরও অনেক সাশ্রয় হয়। কেমন সাশ্রয়? কারণ গুগল তাদের ১০০ এমবি পি এস ব্যান্ডুইথ ১৫০০ টাকায় প্রোভাইড করে। কিন্তু বাংলাদেশ সরকারের প্রায় আই আই জির প্রতি এম বি পি এস ব্যান্ডুউইথ এর দামই ১৫০০ টাকা।ফলে যে ফাইলটা আপনাকে গুগলের মেইন সার্ভার থেকে নামিয়ে দিতে যে খরচ হত সেটা সম্পূর্ণ প্রায় ফ্রীতেই পাওয়া যাচ্ছে এবং মূল ইন্টারনেট সার্ভিসের উপরে চাপ কম পড়ছে।



বাংলাদেশে গুগল সার্ভারের অবস্থান


ঢাকা শহরে গুগল ক্যাশ পোর্ট


চট্টগ্রাম শহরে গুগল ক্যাশ পোর্ট


গুগল ক্যাশ সরবরাহকারী ঢাকার আই এস পি


গুগল ক্যাশ সরবরাহকারী চট্টগ্রামের আই এস পি



কিন্তু কখনো ,কি ভেবে দেখেছেন এর থেকে গুগল কিভাবে লাভবান হচ্ছে? আচ্ছা আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমরা তো সবাই তৃতীয় বিশ্বের দেশের জন্য আয়োজিত ইন্টারনেট ডট অর্গ সম্পর্কে জানি যার মূল উদ্যোক্তা হল ফেসবুক।আমরা এখন প্রায় সিম প্রোভাইডারের আন্ডারে ফ্রী ফেসবুক চালাতে পারি। এর ফলশ্রুতিতে আমাদের দেশের তরুন তরুণীদের ইন্টারনেট সার্ফের মূল মাধ্যম হয়ে গেছে ফেসবুক। ফলে ফেসবুক তার বিজ্ঞাপন গুলো থেকে তিনগুণ বেশি টাকা আয় করছে। ঠিক একই ভাবে আপনি ভিডিও স্ট্রিমিং সার্ভিসের জন্য ভিমিও তে না ঢুকে ইউটিউবেই ঢুকছেন। অন্যদিকে প্রায় ভার্সিটি তাদের ভার্চুয়াল ক্লাস রুমের জন্য গুগল ক্লাস রুম ব্যাবহার করছে। অন্যদিকে গুগল তাদের সার্ভারে সফটওয়্যার ডেভেলপারদের অল্প খরচে তাদের সফটওয়্যার হোস্ট করতে দিচ্ছে। তাছাড়া এন্ড্রয়েডের গুগল প্লে সার্ভিস, এডসেন্স এডমব তো আছেই। এভাবেই গুগল এই সার্ভিসগুলোর সূলভ বিপণনের মাধ্যমে তাদের ব্যাবসা হস্তগত করে টেকজায়ান্ট হয়ে যাচ্ছে।
পূর্বে আমার ব্যাক্তিগত শখের সাইট সায়েন্সথার্স্টএ প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×