somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মান্ধ সময়ে

২২ শে মে, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধকারে জল পতনের শব্দ
ঘর পালালে, আঁকড়ে ধরে হাতটান
পুড়তে হলে- পুড়িয়ে ফেল স্বপ্ন
বেচতে হলে, বিকিয়ে দাও আত্মা

"Hallow Darkness, my old friend
I have come to talk with you again"

এই হাল্কা তমসাচ্ছন্ন বিষণ্ন সন্ধ্যায়, ক্রমান্বয়ে আরো কিছু গাঢ় রাত্রি জড় হোক। অন্ধকার তীব্র আকর্ষক; অন্ধকার অদ্ভুত রহস্যময়। অন্ধকার, প্রিয় বন্ধু- কথা হোক তীব্রতায় গাঁথা প্রাসাদের গহীনে। কুরুশ কাঁটায় বোনা আলো আঁধারীর আবরণে জড়িয়ে নে'ই আরো কিছু একলা সময়।

ব্যাঙ ডাকছে, সোঁদা মাটির গন্ধে
ভিজছে পালক, একলাটি তাও ফিরছি
ফেরার পথ- নামালো চুপ সন্ধে;
আকাশ ফুরে অলক্ষুণে ঝিরঝির

"Fools", said I, You do not know,
Silence like a cancer grow."

বৃষ্টিপাতের মতই নীরবতার আলাদা শব্দ, ভিন্নতর ভাষা। নীরবতায় ঈশ্বর থাকেন। সময় থমকে গেলে, নৈশব্দে হাত পাতি। ঈশ্বর বড্ড করুণাময়; ঈশ্বর, কী অকরুণরকম নির্মম।

ভিজছি তাও, নগ্ন আলোর গর্ভে
সেঁধিয়ে যাই; চোখ পিটপিট; বন্ধ।
কুয়াশাময়, অন্ধকার এ পর্বে
হাতড়ে ফিরি- জন্মেই যে অন্ধ!

"And in the naked light I saw,
Ten thousand people, may be more
People talking without speaking,
People hearing without listening"

জনতা কথা বলে না, অহেতুক বকে। জনতা অনুধাবন করে না, শুধু কান পাতে, শোনে। ও প্রিয় অন্ধকার, চল, আমরা কথা বলি- নিস্তব্ধতায় বোনা হিমানী উচ্চারণে। নৈশব্দের তীক্ষ্ণধার ছুড়িতে গেঁথে তুলি হীরন্ময় শব্দগুচ্ছ। এই জন্মান্ধ সময়ের ঘেরাটোপ থেকে বের করে আনি কিছু প্রজ্ঞাময় আলোকশিখা।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×