somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেহরীতে নতুন একটি যন্ত্রণা ......

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাত ছিলো ২০১৩ এর প্রথম সেহরীর রাত। ৩টার দিকে ঘড়িতে এলার্ম দেয়া ছিলো। এছাড়া মা কেও বলে রেখেছিলাম সেহরীতে কল দিতে। তিনিও সময় মতো কল করে জাগিয়ে দিয়েছেন। পাড়ার কিছু পোলাপানও দেখি হাতে কি সব নিয়ে শব্দ করে করে সমস্বরে চিৎকার করে সেহরী খাবার জন্য সবাইকে ডাকছে। আবার বাসার কাছাকাছিই মসজিদ। সেখান থেকেও রোজাদার ভাই ও বোনদেরকে সেহরী খাওয়ার জন্য ডাকাডাকি চলছে। ভেবেছি সেহরীতে উঠে সেহরী খাওয়ার পাশাপশি একটু এবাদত বন্দেগীও করব। কিন্তু সেটা আর হলো না। এবং আগমী এই ৩০টা দিন এই একই যন্ত্রণা সহ্য করতে হবে বোঝা যাচ্ছে। সেটা হলো এতো ডাকাডাকি চিৎকার সরগোলে আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তাকে সামলাতেই সেহরীরর সময় পার হবার যোগাড়! কখন আমি খাবো, কখন আমার বউ খাবে কখন একটু কোরআন তেলাওয়াৎ বা নামাজে দাড়াবো?
বিশেষত পাড়ার পোলপানগুলো যখন বিল্ডিং এর সামনে বিভিন্ন থালা বাসনে বাড়ি দিয়ে কিদঘুটে চিৎকার করে, সেটা হয় চরম মেজাজ খারাপ করার মতো একটি বিষয়। ভাবি এদের কি বাবা মা নাই? মানুষ ডাকার জন্য এদেরকেই রাতে বের হতে হবে? আসল উদ্দেশ্য হলো ২৮ বা ২৯ রোজায় এসে বলবে ভাই সেহরীতে ডেকে দিছিলাম ... খুশি করেন। গত বছর দুই জন এসেছিলো ২৯ রোজায় বেলা ১২টায় খুশি হতে, তাদের একজনকে আবার দেখলাম ঐসময়ই চিপায় দাড়ায়ে ধুমপান করতে। মনে হয়েছিলো চটকানা মেরে দাঁত সবকটা ফেলে দিই, কিন্তু পারিনি, স্বাধীন দেশ, যার যা খুশি তা-ই করতে পারে। বরং হাসি মুখে ১০০ টাকা দিয়ে বিদায় করেছি আর মুখে বলেছি ছিঃ ছিঃ ভাই! সেহরীর টাকা নিতে এসেছেন অথচ চিপায় দাড়ায়া রোজার দিনে সিগারেট টানছেন!! বেচারা একটু লজ্জা পেয়েছিলো আর কিছু নয়। বুঝলাম সেহরী ইফতার এ মানুষকে ডেকে দেয়ার উদ্দেশ্য হলো চান্দাবাজী, আর কিছু নয় ..... আগামী ২৯/২৮ টা রাত আমার পরিবারকে রাতে এই যন্ত্রণা ভোগ করতে হবে .........
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৭
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×