জীবনের ক্ষুদ্র একটি দিক ..... !
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লাউ খুবই উপকারী সব্জী।

বাজারে লাউয়ের বেশ আমদানী, তবে দাম ৪০ থেকে ৫০ টাকার কম না। লাউয়ের পাশপাশি লাউয়ের গাছও শাক হিসাবে বেশ লোভনীয়। আজ সকালে হেটে আসার পথে ভাবলাম লাউয়ের ডগা কিনে নিয়ে যাই। শাক খাওয়া যাবে। রোল করা এক আটি শাক ২০ টাকা। খুজে পেতে কচি কচি ভাব আছে এমন একটি রোল কিনে নিয়ে বাসার দিকে হাটা দিলাম। পথিমধ্যে দেখি আরো এক দম্পতি এক রোল লাউয়ের শাক নিয়ে হাটতে হাটতে বাসার দিকে যাচ্ছে। ওনার লাউয়ের রোল টা দেখে অবাক হয়ে গেলোম! এতো কচি লাউয়ের ডগা উনি কোথায় পেলেন? আমি তো খুজে পেলাম না এমন কচি ডগা। যাই হোক এমন সাত পাঁচ ভাবতে ভাবতে যখন ওনাদেরকে অতিক্রম করছিলাম তখন ঐ মহিলা তার স্বামীকে বলতে শুনলাম ...দেখো দেখো ..ওনার শাকের আটিটা কত কচি? তুমি এই বুইড়া লাউয়ের ডগা কই পাইলা ......
হিহিহি ..... জীবনটা আসলেই এমন! পরের হাতের জিনিষ বেশী ভালো লাগে .....
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন