somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২য় স্বাধীনতার মেয়াদ কত দিন তা সমন্বয়কদের আচরণের উপর নির্ভর করছে।

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ছাত্র জনতার গন অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা- আমাদের অনেকের মনে খুশির দোলা জাগিয়েছে। আমরা প্রাণ খুলে দুটো কথা বলতে পারছি। নিজেদের ভালো লাগা মন্দ লাগাকে প্রচার করতে পারছি। হোক সেটা কারোর পক্ষে, কারোর বিপক্ষে। আমরা ধরে নিয়েছি যে, এতে কারোর লাভ ছাড়া ক্ষতি হবে না। এতে কেউ রেগে গিয়ে আমাদেরকে গুম করবে না। এটাই তো আমাদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা। যা এতো দিন স্বৈরাচারি আচরণের দ্বারা কুক্ষিগত ছিলো।

এই যে মানুষের মধ্যে মত প্রকাশ করতে না পারার আক্ষেপ থেকে মানুষ কতটা বিপ্লবী হয়ে উঠতে পারে, তার ভুরি ভুরি উদাহরণ কিন্তু সমাজে আছে। আর সমাজের এই দর্পণ হিসাবে কাজ করে সংবাদ মাধ্যম, যার মাধ্যমেই মানুষের এই মত প্রকাশিত হয়। আজকে যদি আপনি ভালো কে ভালো আর খারাপ কে খারাপ না বলতে পারেন, তবে এর জন্য একদিন আপনাকে পস্তাতে হবে। যেমন পস্তাতে হয়েছে সাবেক সরকার প্রধানকে। সমাজে তার সম্পর্কে মানুষের ধারণা কেমন, তার শাষন ব্যবস্থাকে মানুষ কতটা ঘৃণা করে এসব যদি গন মাধ্যমে উঠে আসতো আর উনি যদি সেটা আমলে নিতেন, তবে হয়তো এই দিনটা তাদেরকে দেখতে হতো না।

গত দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত যা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিত সমন্বয়ক জনাব হাসনাত যে রিএকশন দেখিয়েছেন, যে বক্তব্য রেখেছেন তা দেখে আমি সত্যিই হতাশ। আমি একা নই। সমাজের অনেকেই এখন তাদেরকে নব্য স্বৈরাচার বলে আখ্যা দিতে শুরু করেছে। তাদের যে বিপ্লব মানুষের মনে আশার সঞ্চার করেছে, সেটাই আবার ম্লান হতে শুরু করেছে।

আওয়ামিলীগ তো নিষিদ্ধ কোন জঙ্গি সংগঠন নয়। তাদেরকে দেশে অরাজকতা নাশকতা বা ষঢ়যন্ত্র বা প্রতি বিপ্লবী না হয়ে সঠিক ভাবে রাজনীতি করতে উপদেশ দেয়া কি একজন উপদেষ্টার জন্য অপরাধ? সে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা অন্য কোন দলের উপদেষ্টা? সে তো বাংলাদেশের বর্তমানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সে কি সাবেক আই জি পি মামুনের মতো লীগের একজন কর্মীর মতো বক্তব্য দেবে? এটা কি কেউ আশা করে?

আমি আরো একটি বিষয়ে আমার কথা বলতে চাই, সেটা হলো বর্তমান এই সরকারে উপদেষ্টা হিসাবে দুইজন সমন্বয়ককে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া মোটেও ঠিক হয়নি। রাস্তায় আন্দোলোন আর সরকার পরিচালনা দুটো ভিন্ন বিষয়। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব একজন সফল বিপ্লবী কিন্তু রাষ্ট্র নায়ক হিসাবে তিনি একজন ব্যর্থ নায়ক। সূত্র একই। রাস্তায় আন্দোলোন করে বিজয় অর্জন আর সরকার পরিচালনা এক বিষয় নয়। আমাদের নব্য সমন্বয়কদের বেলায়ও একই কথা প্রযোজ্য। উপদেষ্টা হতে গেলে যে বুদ্ধি, অভিজ্ঞতা, ধী শক্তি ম্যানার প্রয়োজন, তার কোনটাই তারা অর্জন করে নাই। এই দুইজনের উপদেষ্টা হিসাবে পদ পাওয়ার ফলে অন্যান্য সমন্বয়কদের সাথে তাদের মধ্যে একটি বৈষম্যও তৈরী হয়েছে বলে আমি মনে করি- যা তাদের একতাকে দূর্বল করছে। ফলে এতে তাদের ইউনিটিতেও ফাটল ধরতে বাধ্য। ফলে আমরা এই অভাগা জাতি যেই লাউ সেই কদুই থেকে যাব।

আমি চাইলেই একটা প্লেন নিয়ে আকাশে উড়তে পারি না। জাহাজ চালাতে পারি না। তার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা। দক্ষ ও যোগ্য মানুষ সঠিক জায়গায় কাজের সুযোগ পাক - এটাই হওয়া উচিৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলোনের লক্ষ্য, অথচ সেই আন্দোলোনের যের ধরে সেখানে তারাই অযোগ্য অদক্ষ উপদেষ্টা হয়ে বসে গেছেন। এর চেয়ে বড় বৈষম্য আপাতত আর কি হতে পারে! মনে হয় না এই স্বাধীনতা মেয়াদ আমাদের বেশী দিন উপভোগ্য হবে ....
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×