মেধার বিকাশে বাঁধা-অটোপাশ।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুক্তভোগি এইচ এস সি পরীক্ষার্থী ২৪ এর সকল ছাত্র ছাত্রী আজ দ্বিধা বিভক্ত। কিছু ছাত্র স্বৈরাচারী হটাও আন্দোলোনকে পুঁজি করে তাদের অসুস্থ্য বন্ধুদের দোহাই দিয়ে পরীক্ষা ছাড়াই অটো পাশের স্বিকারোক্তি সচিবালয় থেকে ছিনতাই করে এনেছে। কিন্তু এই অকাল কুষ্মান্ড বালকেরা এটা মাথায় রাখেনি যে, আন্দোলোনের সব ছাত্র স্বরৈাচারের বিরোধী ছিলো না। অনেকেই ছিলো যারা জয় বাংলার পতাকা তলে আশ্রয় নিয়ে নিরীহ ছাত্র ছাত্রীকে পিটিয়েছে, আন্দোলোনকে নস্যাৎ করার জন্য পুলিশ সহ অন্যান্য বাহিনীকে সহায়তা করেছে। সুতরাং স্বৈরাচারের পক্ষে থেকেও অটো পাশের সুবিধা তারাও পেয়ে যাবে। যারা সত্যিকার অর্থেই ছাত্র, তারা কখনোই এমন দাবী করতে পারে না।
তার পরেও যখন এমন দাবী উঠেছে তখন এই সরকারের উচিৎ ছিলো প্রথমে শারীরিক ভাবে অসুস্থ্য এইচ এস সি পরীক্ষার্থীদের একটি তালিকা প্রণয়ন করা। যারা পরীক্ষা দিতে একেবারেই অপারগ তাদেরকে অটো পাশ দিয়ে দেয়া এবং হয়ে যাওয়া পরীক্ষা সমুহের উপর ভিত্তি করে তাদের গ্রেডিং করা। পাশাপাশি যে সকল ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে প্রস্তুত, তাদের পরীক্ষা নেয়া এবং নিয়মানুসারে তাদের ফলাফল ঘোষণা করা।
একদম গনহারে সবাইকে অটো পাশ দেয়াটা কখনোই সমর্থন যোগ্য নয়।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন