শুদ্ধি অভিযানের অগ্রজেরা কি শুদ্ধ !
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দূদক, এন বি আর, পুলিশ অর্থাৎ যে সকল সরকারি প্রতিষ্ঠান গুলো দূর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাবে, তাদের ভেতরেই তো আগে শুদ্ধি অভিযান দরকার। আগে তো তাদের কর্মচারী কর্মকর্তাদের সম্পদের হিসাব ও অপরাধ থাকলে শাস্তির আওতায় আনা দরকার। বছরের পর বছর ধরে এই সব নাম সর্বস্ব স্ংস্থাগুলি দূর্ণীতির আখড়ায় পরিণত হয়েছে। এখন এদেরকে দিয়েই শুদ্ধি অভিযান ... কখনো সফল হবে? সাবেক প্রধানমন্ত্রীর পিওন পর্যন্ত ৪০০ কোটি টাকার মালিক হয়েছে, হেলিকপ্টার ছাড়া সে চলেই না। এই দুদক এই এনবিআর এই পুলিশ তখনো ছিলো, এখনো আছে। যদি বলা হয় তারা ছিলো নিরুপায়, সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক চাপে পড়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেনি। এমন কর্মকর্তা কর্মচারি হাতে গোনা কয়েকজন থাকলেও থাকতে পারে। তবে বেশীরভাগই সুযোগ সন্ধানী। দূর্ণীতি করার সুযোগে তারাও নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। তাই আগে তাদের সম্পদের হিসাব করা জরুরী।
যারা চাকরি জীবন অসৎ, সুযোগ সন্ধানী, লোভের কাছে পরাজিত তাদেরকে যত দ্রুত বিদায় জানাতে পারবেন, ততই শুদ্ধ অভিজান বেগবান হবে। অগ্রজ খারাপ হলে অনুজও খারাপ হয়। তাই শুরুতেই অগ্রজদের শুদ্ধ করুন ..... অনুজ এমনিতেই সোজা হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন