somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামিলীগের ঢাল বিএনপি, কিন্তু বিএনপির ঢাল তাদের পিঠের চামড়া!

৩১ শে মে, ২০২৫ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা সরকার পতনের পর আমরা ভেবেছিলাম আওয়ামিলীগের অন্যায় আর অপকর্মের সাথে জড়িত সকল লীগ ব্যবসায়িদের নিয়ে সর্বত্র বিচার আচার হবে এবং জনগন বেশ শান্তিতে থাকবে। কিন্তু সেই চিন্তায় গুড়ে বালি দিয়েই চলেছে বিএনপি নামক খাই খাই পার্টির নেতা গোতারা। হেন কোন জায়গা নাই, যেখানে এখন তাদের রাম রাজত্ব কায়েমের পায়তারা চলছে না। কোথায় মানুষ লীগের পোলপানের বিচার করবে, তাদের অপকর্মের জন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড়া করাবে তা না, উল্টো এখন বিএনপির বিরুদ্ধেও সাধারণ জনগনকে যুদ্ধে নামতে হচ্ছে। এই দলটির নেতা ইউ কে তে বসে বসে জ্ঞ্যানের বানী বিতরণ করছেন, এদিকে তার না খেয়ে থাকা নেতা গোতারা টেন্ডার বাজি চাঁদাবাজি দখল বাজিতে ব্যাস্ত। সাধারণ জনগনের কাতারে কেউ আছে বলে মনেই হয় না। আবার অনেক লীগই রং আর ভোল পাল্টে ধানের শীষে পোষ্টিং নিয়েছেন। তাদের কাজ যা ছিলো, সেটাই বিএনপির ব্যানারে করে যাওয়ার চেষ্টা করছেন।

মানুষ এখন বিএনপি নামক দেউলিয়া পার্টির অত্যাচারে অতিষ্ঠ। তারা আম্লীগের অপকর্মের কথা ভুলতে বসেছে বিএনপির অত্যাচারে। এতে আখেরে আম্লীগেরই লাভ হয়েছে। তাদের পিঠ বেঁচে যাচ্ছে। মানুষ এখন বিএনপিকেই থুথু ছিটাচ্ছে। আগে তারা গুম আর খুনের ভয়ে আম্লীগের গায়ে থুথু ছিটাতে পারে নাই, এখনো ইচ্ছা থাকলেও বিএনপির কামড়াকামড়িতে সেটা করতে পারছে না। এতে বিএনপি যেমন আগেও আম্লীগের লাত্থি খেয়েছে এখনো সাধারন জনগনের লাত্থি খাওয়ার পথে আছে। অথচ এই দলের মাথা মোটা নতো গোতাদের পেটে এতো ক্ষুধা যে, তারা বেহুঁশ হয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে।

জনগন ১৭ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা ফ্যাসিস্ট আম্লীগকে টেনে নামিয়েছে, যাদের পক্ষে পুলিশ আর্মি র্যাব বিডিআর ভারত সহ অনেক ক্ষমতা ছিলো, বিএনপির পক্ষে কিন্তু তেমন কিছুই নাই, সুতরাং এখনো যদি বিএনপি নিজেদের সংস্ককার নিজেরা না করে, পাব্লিকের মাইর একটাও মাটিতে পড়বে না!

কিসের তারেক রহমান কিসের খালেদা জিয়া ... নিজেদের সম্মান ধরে না রাখতে পারলে সবাই শেখ হাসিনার মতো জয় বাংলা!! শুধু সময়ের অপেক্ষা ....
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৫ সকাল ১১:১৯
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র



আমরা ছোট বেলায় পড়েছি,
মিথ্যা বলা মহাপাপ, তা করলে কঠিন শাস্তি পেতে হয় ।

আর এখন জেনেছি , মিথ্যা বলা একটি অন্যতম কৌশল
যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×