কোন এক যুগসন্ধিক্ষণে
মূর্তিমতী বসুন্ধরায়
দেবতাপক্ষে,
জন্মতিথী লেখা হয়েছিল।
যুগল প্রেমের অর্ঘ্যকুসুমে
দেদীপ্যমান,
জন্মদিন, মানবের।
মায়াবী উল্লাসে বিগলিত হয়েছিল
লোধ্ররেণু, কুন্দকলি, লীলাপদ্ম, কুরুবক.........
জীবন কিংবা অস্তিত্বের নিগূঢ়ে।
ঠিকই কোন এক পথচিহ্নহীন
অস্তসিন্ধুপারে,
প্রাচীন সত্যের মৃত্যুতে
‘স্তবগীতি’ রচিত হয়
মরণসীমা ছাড়িয়ে সমাপ্তির রূপরেখায়।
জীবনের খন্ডচিত্র অবশেষে
শূণ্য হয় বিয়োগান্ত দুঃখপরতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



