শিখতে হবে দম নেয়ার টেকনিক
গত তিনটি পর্বে যোগ সম্পর্কে সাধারণ একটা ধারণা পেয়েছেন আপনি। জেনেছেন, নানা কারণে দেহে ভাইটাল এনার্জি বা প্রাণের স্বল্পতা ঘটলে স্ট্রেস তৈরি হয় আর মানুষ অসুস্থ হয়ে পড়ে। আরো জেনেছেন, যোগ খুবই সহজ একটা প্রক্রিয়া - যা আপনার দেহ, মন ও দমের মধ্যে সামঞ্জস্যতা আনে এবং দেহে প্রাণ সঞ্চার করে। আপনার সুস্থিত চিন্তাশক্তি ও কর্মোদ্যম বাড়ে। এটা ঠিক দম নেয়ার কাজটা আমরা প্রতিনিয়তই করে চলছি। খেয়াল করে দেখুন, সম্ভবত এ মুহূর্তে আপনি খুব ছোট ছোট দম নিচ্ছেন আর সেটা অবশ্যই চেস্ট বা বুক দিয়ে। এটা একটা ভুল পদ্ধতি। যোগ ব্যায়ামের শুরুতেই আপনাকে সঠিকভাবে শ্বাস নেয়া এবং ছাড়ার প্রক্রিয়াটি শিখতে হবে।
শ্বাস নিন পেট দিয়ে -
দৈনিক যোগ রুটিনের চারটি অংশ রাখতে পারেন আপনি। দম নেয়া, শিথিল হওয়া, মেডিটেশন এবং যোগাসন। ইয়োগা ইনস্ট্রাক্টর লিলিয়াস ফোলানের মতে, একত্রভাবে এগুলো আপনার দেহকে রিল্যাক্স এবং মনকে স্বচ্ছ করে আপনার মধ্যে প্রাণশক্তি সঞ্চার করে। সে সঙ্গে আপনার ভেতরে এক ধরনের পরিপূর্ণতা ও শান্তির বোধ তৈরি হয়।
এক্সপার্টদের মতে, যোগ ব্যায়ামের রুটিন কম করে হলেও আধ ঘণ্টা হলে ভালো। আর এটা শুরু করা উচিত দম নেয়ার মাধ্যমে। আমেরিকান ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং একজিকিউটিভ ডিরেক্টর অ্যালিস কৃস্টেন্সন বলেন, গভীরভাবে শ্বাস নেয়ার ফলে আপনার দেহে এনার্জি তৈরি হয়। এই এনার্জি আসে মূল্যবান অক্সিজেন থেকে, যেটা স্ট্রেসড পেশি ও অঙ্গপ্রতঙ্গগুলোকে শান্ত করে।
দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে, আমরা অধিকাংশ মানুষ খুব সীমিতভাবে অগভীর দম নেই। ফলে আমাদের ফুসফুস প্রয়োজন মতো প্রসারিত হয় না ও অক্সিজেন ভরে না। আমাদের ফুসফুসের নিচে একটা পাতলা পেশি আছে যাকে ডায়াফ্রাম বলা হয়। দম নেয়ার সঠিক উপায় হলো ডায়াফ্রাম ব্যবহার করা। যখন ডায়াফ্রাম সঙ্কুচিত হয়, ফুসফুসের নিচের অংশ ওঠানামা করে, আর এর মধ্যে বেশি বাতাস ঢুকতে পারে। কৃস্টেন্সন এ ধরনের দম নেয়াকে পেটের দম বলেন। কারণ বুক নয় বরং আপনার পেট প্রসারিত হয় যখন ফুসফুসে বাতাস ঢোকে।
(চলবে)
আলোচিত ব্লগ
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন
একটা ছিলো সোনার কণ্যা, মেঘ বরন কেশ!!!!

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।