একটু আগে একটা পোষ্ট করেছি, ফেরীওয়ালা শিরোনামে।
এখানে আরও দুই একটা কথা বলি।
আমি মানুষকে সরাসরি খারাপ বা ভালো, এই মোটা দাগে ভাগ করার পক্ষপাতি নই। একই মানুষের কোনো কিছু ভালো লাগলে যেমন প্রশংসা করি, তেমনি খারাপ লাগলে সমালোচনা করি।
সুতরাং, প্রফেসর জাফর ইকবালের একটা
অসামান্য কাজের কথা না বললে অবিচার করা হবে।
সেটি হচ্ছে গনিত উৎসব। ছোট ছোট বাচ্চাদের অঙ্কের ভয় কাটিয়ে তাতে পারদর্শী করে তোলার যে আন্দোলন তিনি শুরু করেছেন, সেটি তুলনাহীন।
'নিউরনে অণুরনন' বইটি ও অসাধারন, অনেক ছেলেমেয়ে কে গনিতে আগ্রহী করেছে এই বইটি।
আর হ্যা, সেই সাথে শ্রদ্ধা তার শহীদ বাবার প্রতি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


