somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প- মিথ্যে স্টেশন ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুটি গুটি বৃষ্টি পড়ছে, শীত বেড়েছে । কুয়াশার গাঢ়ত্বের জন্য দুই ছাউনির মাঝখানের ফাঁকা অংশ দিয়ে কালো মেঘের আকাশটাকে ভালো মত দেখা যাচ্ছে না । সিয়াম রেল স্টেশনে অপেক্ষা করছে, কেউ একজন আসবে । সে মোবাইল হাতে নিয়ে বসে আছে মোটা পিলারের চারপাশ ঘিরে গোল করে বসানো সিমেন্টের বেঞ্চিতে । রাত এখন ১ টা ১০, স্টেশন প্রায় খালি হয়ে গেছে, এদিক ওদিক কয়েকজন গার্ডের হাঁটাহাঁটি আর কুকুরের বসে বসে মাছি তাড়ানো ছাড়া তেমন শোরগোল নেই । সিয়াম যে ট্রেনের জন্য অপেক্ষা করছে সেটা আসার কথা ছিলো ১১টায় কিন্তু এখনো এসে পৌঁছাই নি । রেল মাস্টারের ওখানে খবর নিয়ে সিয়াম জানতে পারে ট্রেনটা আসতে লেট হবে, কোথায় নাকি লাইন খুলে গেছে, তা মেরামতের কাজ চলছে, তাই তারাও সঠিক কোন টাইম বলতে পারছে না । দুই ঘন্টা পার হয়ে গেছে সিয়াম বসে আছে, মুখে খুব টেনশানের ছাপ । সে বার বার মোবাইলের দিকে তাকাচ্ছে একটি কলের জন্য, যার আসার কথা তার ফোন অনেকক্ষণ ধরে অফ পাচ্ছে ।

মোবাইলটা পাশে রেখে সিয়াম হাত দু'টো মুখের কাছে ধরে ঘষছে আর ফু দিচ্ছে, হাত দু'টো বরফের মত ঠান্ডা হয়ে গেছে । সে দেখছে একজন চা সিগারেট বিক্রেতা তার বাক্সপেট্রা নিয়ে এদিকে আসছে । এরা রাতের বিক্রেতা, রাত গভীর হলেই বের হয়, কাস্টমার খুঁজে খুঁজে চা সিগারেট বিক্রি করে । এদের বিক্রি দিনের চাওয়ালাদের থেকেও বেশি হয়, দিনে মানুষ থাকে অনেক কিন্তু কাস্টমার থাকে কম, প্রতি পঞ্চাশ জনে হয়তো এক দুইজন কাস্টমার মেলে । কিন্তু রাতের এই সময়টায় যা কয়জন স্টেশনে থাকে ধরা যায় সবাই কাস্টমার, কেউ সিগারেট নিচ্ছে নয়তো কেউ চা । আর কিছু নিয়মিত কাস্টমার থাকে যাদের জন্য শুকনো লতাপাতা, পাউডারও রাখে রাতের বিক্রেতারা, এতে রিক্স থাকে অনেক কিন্তু ইনকাম প্রচুর । সিয়ামের কাছে এসে লোকটা জিজ্ঞেস করলো চা সিগারেট কিছু লাগবে কিনা । সিয়াম চা দিতে বলে একটা সিগারেট ধরালো ।

চাওয়ালা বড় ফ্লাক্সটার উপরের সুইচ টিপ দিয়ে কাপে চা পুরছে । চায়ের ধোঁয়ার সাথে তেজপাতা, এলাচের চমৎকার ঘ্রাণ বের হচ্ছে । রেললাইনের অপরপাশের চাউনি থেকে হঠাৎ একটা কুকুর তাদের দিকে তাকিয়ে চিৎকার করছে, নাইটগার্ড জোরে জোরে বাঁশি বাজাচ্ছে, ট্রেনটাও প্রায় এসে গেছে, ইঞ্জিনে টান দিয়ে দিয়েছে, ধীরে ধীরে ট্রেনটা স্টেশনের দিকে এগুচ্ছে, ট্রেনের টান টান হর্ণ উত্তর দিক থেকে দক্ষিণে বহুদূর পর্যন্ত উড়ে চলে গেল । চাওয়ালা ধোঁয়া ওঠা কাপটা সিয়ামের দিকে বাড়িয়ে দিলো। সিয়াম চাওয়ালার হাত থেকে চা নিলো, তখন ট্রেনও পুরোপুরি এসে থেমেছে । চাওয়ালা সিয়ামের দিকে মলিন চোখে তাকিয়ে চিতি পড়া বত্রিশটা দাঁত বের করে একটা হাসি দিল । সিয়াম লক্ষ করলো তার চারপাশে প্রচুর শোরগোল হচ্ছে, মানুষে মানুষে ছাউনিগুলো সব ভরে গেছে, যুবক, বৃদ্ধা, শিশু, মহিলা, হকার, চাওয়ালা, বাদামওয়ালা, ভিক্ষুক ।

স্টেশন গেইটের সামনের রাস্তা দিয়ে রিকশা করে যেতে যেতে এক ব্যাক্তি আরেক ব্যাক্তিকে বলছে, ....প্রায় বিশ বছর হয়, এই রেল স্টেশনটা সরকার বন্ধ করে দিয়েছে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×