somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনন্দিন নিঃশ্বাস।

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের সন্ধ্যাটা আমার জন্য স্বাভাবিক ছিলো না । সারাদিনের কিছু পরাজয়, কিছু গ্লানি আমাকে আঁকড়ে ধরেছিল পরগাছার মত । মাথা তীব্রভাবে ঝিমঝিম করেছিলো, সবকিছু ঝাপসা লাগছিলো, মনে হয়েছে কিছুক্ষণের মধ্যে মাঠের কিনার ঘেঁসে যাওয়া রাস্তার মধ্যে পড়ে যাব । পড়ে যাওয়াটা বেশ লজ্জাজনক হবে ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি । এভাবে মাতালের মত কতক্ষণ হেঁটেছি মনে পড়ছে না । ঘড়িতে এখন রাত দু'টোর ঘন্টা বাজছে । ঘরের মধ্যে ভেজা ভেজা একটা পরিবেশ বিচরণ করছে । হঠাৎ করে ঘরটাকে অনেক বেশি অচেনা মনে হচ্ছে । ঘরের দরজা জানালাগুলো যেন আমাকে চিনতে পারছে না । সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফ্রেশ না হয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম । বৌয়ের কিছু বকাঝকা এখনো কানে বাজছে । রাত একটায় যখন ঘুম ভেঙ্গে যায় তখন বৌ বাচ্চা ঘুমিয়ে গেছে। অহেতুক কোন কারণ ছাড়াই আমার ঘুম ভেঙ্গে যায় হয়তো ক্লান্তিটা শরীর থেকে কেটে গেছে বলে । কিন্তু মনের ক্লান্তি আমি এখনো অনুভব করছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিজ হাতে নিয়ে রাতের খাবার খেলাম । এরপর বারান্দায় এসে দাঁড়ালাম, বাইরে বেশ কুয়াশা পড়ছে । একটু কফি পানের লোভ হচ্ছে, ভাবছি বৌকে জাগাবো কিনা । কিন্তু এতো রাতে... । আবার ভাবলাম না জাগাই, দুইজন একসাথে কফি খাব । অনেক দিন হয় এমন মাঝরাতে উঠে দুইজন একসাথে কফি খাই নি । বিয়ের প্রথম দিনগুলোতে আমাদের এমনি পাগলামী চলতো । তারপর আমরা ধীরে ধীরে মানসিকভাবে নিজেদের বয়স বাড়িয়ে দেই । এখন আর এসব ভাবার কারণ নেই, বৌকে জাগাতে পারি কিনা চেষ্টা করে দেখি । রুমে গিয়ে দেখি ওরা ঘুমাচ্ছে, আমার মেয়েটা বেশ বড় হয়ে গেছে দেখছি আল্প ক'দিনে । তার মায়ের বুক থেকে সে বেরিয়ে পড়েছে । আমি বৌয়ের কাঁধে হাত দিয়ে জাগাতে যাচ্ছি এমন সময় সে পাশ ফিরে । তাকে দেখে আমি আর হাত বাড়াতে পারি নি । কারণ সে আমার বৌ নয় সে অন্য কেউ । মেয়ের দিকে তাকিয়ে দেখে সেও আমার মেয়ে নয়। আমি তাদের থেকে দূরে সরতে থাকি । রুম থেকে বের হয়ে আসি, আমার কাছে সবকিছু অচেনা মনে হচ্ছে । এই ঘর, দরজা জানালা এগুলো আমার নয়, আমি এই ঘরে কখনো ছিলাম না ।আমি অন্য কারো ঘরে ঢুকে পড়েছি । আমি দূরে সরতে সরতে বারান্দার গ্রীলের বাইরে এসে যাই । নিজেকে ধোঁয়ার মত লাগছে, বাতাসে উড়ছি, উড়ে উড়ে মিলে যাচ্ছি, কোথায় যেন চলে যাচ্ছি...
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×