somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বল্পগল্পঃ অর্থহীন ভোর

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশিক ঘরের প্রতিটি রুম দেখে নিচ্ছে । সে ঘুমানোর আগে সবার মুখ একবার করে দেখে আসে । মৃত্যুকে তার বিস্বাদ লাগে । তাই সে আশঙ্কা করে সকালে তাদের কেউ একজনকে যদি জীবিত না পায় ! সে এখন দাঁড়িয়ে আছে তার বড় ভাইয়ের রুমের সামনে । বড় ভাইয়ের দরজা বন্ধ, কিছুদিন হলো বিয়ে করেছে । এই অল্প ক'দিনে তার ভাবীও আশিকের এসব ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছে। আশিকের ব্যাপারটা তার নতুন ভাবীর কাছে ভালো লাগে । ভাবী হঠাৎ দরজা খুলে বলে, আমরা বেঁচে আছি বৎস, তুমি বেঁচে আছো তো ! আশিক কিছুটা বিরক্ত হয়ে বলে, মজা করো না তো ভাবী, ভাইয়া কই ? এই বলে আশিক রুমের মধ্যে ঢুকে তার ভাইয়াকে দেখে বেরিয়ে যায় । বের হওয়ার সময় ভাবীকে সরি বলে এই মাঝরাতে ডিস্টার্ব করার জন্য । আশিক তার রুমে চলে আসে । সে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দেয় । বিছানায় শুয়ে শুয়ে এখন সে তার সকল পরিচিত বন্ধু বান্ধবদের ফোন দিচ্ছে । তাদের খবর নিচ্ছে । তাদের কন্ঠ শুনে সে তৃপ্তি পায় । সকলের খবর নেয়া শেষ হলে মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ে।

ভোর হয়ে গেছে । চারদিক থেকে আলোর সাথে কোলাহলের শব্দ আসছে। আশিক ঘুম থেকে উঠে ভাবে এতো কোলাহল কিসের ? তার বুক ধুক ধুক করতে থাকে । সে ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে বাড়ির সামনে যায় । অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিছু একটা লক্ষ্য করে । সে সবাইকে বেঁধ করে লক্ষ্য বস্তুর দিকে এগিয়ে যায় । সে সামনে গিয়ে দেখে, সাদা কাপড়ে মোড়ানো একটা শরীর, শুধু মুখটুকু খোলা । আর সে মুখ তার নিজের। এটা দেখে সে হাঁফ ছেড়ে বাঁচলো, মনে মনে বলছে, যাক সবাই বেঁচে আছে !


সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×