আকাশহীন নীল
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওরা আসলো, আবার চলে গেলো । আমাকে খুব করে দেখতে চেয়েছিলো । কিন্তু আমি লুকিয়ে ছিলাম । অনেকদিন হয় আমি নিজেকে লুকিয়ে রাখতে অভ্যস্ত করেছি । এভাবে লুকিয়ে থাকতে থাকতে লুকানোর জায়গাটাও সংকোচিত হয়ে আসছে । ওরা যখন আমাকে খুঁজতে এসেছিলো তখন ওদের নিশ্বাস আমি টের পেয়েছি । আমাকে খুঁজে না পেলেও ওরা খুব নিকটে ছিলো । হয়তো পরেরবার আসলে আমাকে ঠিকই খুঁজে পাবে । জানালা খুললেই বাইরের শোরগোল আমার কানে এসে বিঁধে । যারা বাইরে চিৎকার করছে তাদের আমি সমর্থন দিচ্ছি, তাদের জন্য কষ্ট পাচ্ছি । তাদের রুখে দিতে ওরা এগিয়ে আসলে আমি ধিক বলে ওদেরকে গালি দেই। এসব কিছু করি আমি খুব সাবধানে, লুকিয়ে থেকে । আমার কাছে এক যাদুর বাক্স আছে, তার মধ্যে আছে আরো কয়েকটা ছোট ছোট বাক্স । এই বাক্সগুলোর মাধ্যমে চিৎকারকারীদের পক্ষ নিয়ে আমি প্রতিবাদ জানাই । আমার সেই প্রতিবাদে আমার মতই লুকিয়ে থাকা মানুষগুলো সমর্থন দিয়ে ঝড় তোলে । এরপর আমি বেশ তৃপ্তি নিয়ে আবারও লুকিয়ে থাকি । মাটি খুঁড়ি, গর্ত গভীর করি । ওদের নিশ্বাস থেকে আরেকটু দূরে থাকার জন্য । আমি এক গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের একজন গর্বিত নাগরিক। আমি নিজেকে নিজে স্যালুট ঠুকি, লুকিয়ে থেকে ।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন