somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা কি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমার দাদি বেঁচে ছিলেন। মোবাইলের খুব একটা প্রচলন ঘটেনি। আমাকে একটা নতুন মোবাইল কিনে দিয়েছিল মামা বিদেশ থেকে যাতে ৩০ সেকেন্ডের মত রেকর্ডিং করা যেত। সেই আমলের জন্য যা ছিল বিরাট কিছু।

একবার দাদির ভিশন অসুখ হল। দাদাকে দেখলাম পাগলের মত হয়ে গেল। কিন্তু দাদার সাথে আমার সম্পর্ক আগে থেকেই ছিল বন্ধুর মত। তাই দাদি যখন হালকা সুস্থ হতে থাকলো তখন দাদার সাথে ভাবলাম একটু মজা করা যাক না।

মোবাইলে নির্দিষ্ট বিরতিতে রেকর্ডিং করলাম। যেটা ছিল অনেকটা এমন যে দাদাকে মোবাইলে একজন জ্বীন বলছে যে সে তার স্ত্রীর অসুখের সমাধান দ্রুত করে দিতে পারবে। আর দাদা ভাবলো যে তার সাথে সত্যি সত্যিই নাকি জ্বীন কথা বলছে কারন সে যা প্রশ্ন করছে তার উত্তরও দিচ্ছে যে। প্রসংগত দাদার বয়স তখনই ৯৫+ ছিল। ফলে মোবাইল ফোন সম্পর্কে ধারণা তার শুন্য ছিল। যা বুঝালাম তাই বুঝল।

তো মোবাইলের জ্বীন দাদাকে নির্দেশনা দিল যে যোহরের নামাজের পর তাকে যেতে হবে এলাকা থেকে কিছুটা দুরে একটা নির্জন স্থানে একটা তাল গাছের নিচে। সে দাদার সাথে সেখানে একটা কিছু উপায় বের করে দেবে।

আমি ছেলেমানুষির ছলে দুষ্টোমিটা করেছিলাম। ভেবেছিলাম দাদা এত কষ্ট করে যাবে না। কিন্তু দাদা তারপর দিন সত্যিই নাকি অনেকটা দুর এই বয়সেও হেটে সেই জ্বীন সন্ধানে বের হয়েছিলেন! যা শুনে নিজের উপরই নিজের যথেষ্ট রাগ হয়েছিলাম।

দাদা আর দাদির সম্পর্ক ছিল প্রায় দীর্ঘ ৫৮ বছরের। অর্থাৎ একজন মানুষের জীবনের চাইতেও খানিকটা বেশি মনে হয়। কিন্তু সেই সম্পর্কেও শেষ দিনটি পর্যন্ত অর্থাৎ দাদি মারা যাওয়ার আগ পর্যন্ত সেই ভালবাসাই দেখি আমি যা আদিকাল থেকেই চলে আসছে। আর এই পবিত্র ভালবাসার একমাত্র ভিত্তিই হচ্ছে আল্লাহ তায়ালা কতৃক প্রদত্ত বিধান বিবাহের মাধ্যমে।

কিন্তু আগামীকাল আসছে বিশ্ব ভালবাসা দিবসের নামে যা হতে যাচ্ছে তা স্রেফ নোংরামি ছাড়া আর কিছুই বলতে পারি না আমি। কারন এই ভালবাসার নেই প্রতিষ্ঠিত সম্পর্ক। তাই আমার দাদা-দাদির সম্পর্ক যেখানে ৫৮টি বছর ছিল প্রথম প্রেমের মতই মধুর সেখানে এই ধরনের সম্পর্ক ৫৮দিন চলে কিনা তাও সন্দেহ।

আমার ঘনিষ্ট বন্ধুটি সেদিন বলছিল নীলক্ষেতে নাকি ওর পরিচিত কোন এক ঔষধ ব্যবসায়ীর ভাল সম্পর্ক আছে। সে নাকি কখায় কথায় বলছে ওর কাছে, এবার তাদের টার্গেট আজকের দিনের জন্য ১.৫ লক্ষ টাকার কনডম+পিল বিক্রি করার। এই হচ্ছে পর্দার আড়ালের ভ্যালেন্টাইনস। শুধু একটা দোকনের চিত্রই এটি। আর সমগ্র বাংলাদেশের কথা বাদই দিলাম।

ও বোন তুমি যে মানুষটিকে কোন ধরনের ভিত্তিহীন সম্পর্কের জন্য সবকিছুই বিকিয়ে দিচ্ছ তোমার সে কি আসলেই তোমাকে এমন ৫৮বছর ভালবাসতে পারবে নাকি ৫৮ঘন্টাতেই শেষ কেরে দেবে তা কেবল তোমরা বুঝতে পার সব শেষ হওয়ার পরেই।

বর্তমানে মিডিয়া যা যা রং দেখাচ্ছে তার সবই আসলে সাদাকালো। রঙ্গিন সম্পর্ক কেবল হতে পারে পবিত্র বিয়ের সম্পর্কই। মিডিয়া যেভাবে যা দেখাচ্ছে তাতে করে সামাজিক চিত্র শুধু খারাপ দিকেই ধাবিত হতে পারে, ভাল দিকে নয়। একটা পরিসংখ্যান ধর্ষনের চিত্রই বলে দিচ্ছে আমাদের কি করে সমাজ খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আর এর দায়ভার মিডিয়া কোন ভাবেই শাক দিয়ে এড়াতে পারে না।

কাজেই আসুন আমরা এই ধরনের ভিত্তিহীন সম্পর্কে না করি। পবিত্র সম্পর্ক বিয়েকে হ্যাঁ বলি। আর এই ধরনের পাপাচার থেকে মু্ক্ত জীবন যাপন করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ও শিয়া মতবাদে শহিদি আত্মত্যাগ

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা মার্চ, ২০২৬ সকাল ৯:৫২


"সীমার সজোরে হোসেনের গলায় খঞ্জর দাবাইয়া ধরিল। এবারেও কাটিল না। বারবার খঞ্জর-ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। পুনরায় সীমারকে বলিতে লাগিলেন, "…সীমার! মাতামহ জীবিতাবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার এই... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাস

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা মার্চ, ২০২৬ সকাল ১১:১৯


একি চর্তুর পাশে সন্ত্রাস
মানুষ মারার কল্লা গ্রস-
কোন দিকে যাবে মানুষ
শেষ ঠিকানা আন্ডা পাস;
তবু কি বুঝে এ সন্ত্রাস?
সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস
ক্ষমতায় করে কল্লা বাশ-
আর অগ্নি ছাই বার মাস;
এভাবেই চলছে পৃথিবী
শুধু মানুষ... ...বাকিটুকু পড়ুন

IRGC এর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে | ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে

লিখেছেন জ্যাক স্মিথ, ০২ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৫



গণতন্ত্রের ধারক এবং বাহক মার্কিন যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে একযোগে হামলা চালিয়ে ইরানের প্রথম সারির ৫০ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, শতশত স্কুল ছাত্রছাত্রীদের হত্যা, অসংখ্য সিভিলিয়ানস নারীপুরুষ... ...বাকিটুকু পড়ুন

পেজেশকিয়ান ও আরাগচি কেন ট্রাম্পের টার্গেট লিস্টে নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মার্চ, ২০২৬ রাত ১০:০৭


তেহরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এক অদ্ভুত সমীকরণ মেলাচ্ছে ইরানিরা। যে অভিযানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে দাপুটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সামরিক ও পুলিশ বাহিনীর ৪৮ জন... ...বাকিটুকু পড়ুন

ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে পারছি না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মার্চ, ২০২৬ রাত ১১:৩৫

(সাময়িক পোস্ট)
ব্লগার ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম, তিনি আমাকে ব্লক করেছেন। আজকে তাঁর একটি পোস্টে কয়েকটি কমেন্ট করেছিলাম, একসাথে ৬- ৭টা! এরপরে, দেখি, লেখা উঠছে -... ...বাকিটুকু পড়ুন

×