somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি এত্ত ভয় পাও কেন বল তো!

২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজ সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি কি করতে হবে ভেবে কেন তোমার মাথার চুলগুলো ছিড়তে ইচ্ছে করে বল তো! ব্যপারটা তো এমন না যে কোন পর্বতসম কাজ পড়ে আছে তোমার সামনে। এগুলো তো তোমার পছন্দের কাজ, এগুলো তো স্বতস্ফুর্ত ভাবে করার কথা তোমার। কিন্তু কেন এগুলোকে এভারেস্ট মনে হচ্ছে তোমার আর নিজেকে মুসা ইব্রাহিম ভাবতে এত আপত্তি? এভারেস্টের নিচে দাঁড়িয়ে যেই চুড়ার দিকে তাকাচ্ছ, গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে উঠছে তোমার। অদ্ভুত একটা শিহরন হচ্ছে তোমার মাঝে, ভয় পাচ্ছ তুমি??
কোন মনিষী যেন বলেছিল যে নিজের কাজকে ভালবাসলে কখনো আর কাজ কে কাজ মনে হবে না। যে কাজগুলো করতে ভালো লাগে, কেন তবে সেগুলো করতে আজ এত অনিহা তোমার? তবে কি তুমিও সবার সাথে নিজেকে তুলনা করতে শুরু করেছ? সকালে ফেসবুকের হোমপেইজ খুলে বন্ধুদের সাথে জনপ্রিয়তার প্রতিযোগীতায় পিছিয়ে পড়ে মন খারাপ হয়ে গেল?
বন্ধুবান্ধব কুয়ালালামপুর, বালি, পাতায়ায় ঘুরতে যাচ্ছে? সবাই নিজ নিজ যায়গায় সফল, অনেককে আবার এই সফলতা অর্জন করতে বেশী কাঠখড় ও পোড়াতে হয় নি। কারো সিজিপিএ খুব আহামরি কিছু ছিল না। সবাই তো একই সাথে মামার দোকানের চা খেতে কটা দিন আগে। তাদের মাঝে কেউ কেউ এত জলদি ছয় ডিজিটের স্যালারি ড্র করছে বলে বুঝি মন খারাপ তোমার? ওদের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে পুরো পৃথিবী তোমার সাফল্যের পথে কাটা হয়ে দারিয়েছে? আত্মবিশ্বাসে টান লাগল বুঝি আজ হঠাৎ? মনে প্রশ্নের ঝড় খেলা করে যায়, তোমায় কেন কেউ চাকরি দিবে যখন এই ছেলেটাও তোমার সাথে ইন্টারভিউ দিবে? ও কেন তোমার থেকে বেশী সফল, কেন তুমি ওর মত হলে না?
নিজেকে ছোট ভাবা আজকাল অনেক সহজ হয়ে যাচ্ছে যেন। এত প্রেসার দাও তুমি নিজের উপরে আরেকটা ধাপ উপরে উঠার জন্য। আরো চাই তোমার, আরো আরো আরো! নিজের মত করে সবকিছু না পেলে অন্যকারো সফলতা দেখে নিজের আত্মবিশ্বাসে ঘাটতি পড়তে থাকে। মানুষের কাছে গ্রহনযোগ্যতা কমে যাবার ভয়ে, কারো ভালবাসা না পাবার ভয়ে ভীত হয়ে কুকড়ে যাও তুমি। এত বেশী ভয় পাও তুমি যে আর স্বাভাবিক থাকতে পার না তখন। যে কলম দিয়ে কবিতা লিখে তুমি সবার মন জয় করে নিতে, সে কলম দিয়ে কবিতা আর লিখা হয় না তোমার। কতদিন গলা ছেড়ে গান গাও না। গিটারটার তার যে ছিড়ে আছে, মনে আছে সে কথা? তুমি যে মানুষটা হতে চাও, সেই মানুষটা হতে গিয়ে তুমি যা ছিলে সেটা কোথায় হারিয়ে গেল? তোমার মনের ভয়গুলো তোমার আত্মবিশ্বাসকে হারিয়েই দিল?
মাঝে মাঝে ভয় পাওয়া ভাল। বাবার শাষন, মায়ের বকুনি, টিচারের শাস্তি কে কতই না ভয় পেতে ছোট বেলায়। সেই ছোটবেলার ভয়গুলো তোমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। কিন্তু এই বড়বেলার ভয়গুলো যে তোমার বেড়ে উঠা থামিয়ে দিচ্ছে। এই ভয়গুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বল না নিজেকে নিজে যে তুমি যথেষ্ট! নিজেকে বদলে ফেলার কোন প্রয়োজন নেই তোমার, মুখোশ ছাড়াই বেশ আছ তুমি! তোমার সফলতার জন্য কেউ কোন সময়সীমা বেধে দেয় নি। তোমার নিজের ইচ্ছেগুলোর, নিজের ভাললাগা গুলোর মুল্য দাও। যেকোন পরিস্থিতির মোকাবেলা করার সাধ্য আর সামর্থ দুটোই আছে তোমার, শুধু বিশ্বাস রাখ তুমি। তুমি নিজ থেকে যা কর, তাই যে প্রশংসার দাবী রাখে! নিজের উপরে এত বোঝা চাপিয়ে দিয়ো না। আচ্ছা বাদ দাও এখন এত কথা। কতদিন তোমাকে প্রাণখুলে হাসতে দেখি না, একটু হাস না আজ প্লিজ!
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×