
বেদনার অশ্রু কি কি কথা বলে?
তুমি কখনো বেদনার অশ্রুর সাথে ভাব করেছো?
মনে নেই একদম তাই না?
মনে থাকবে কি করে বল?
ইচ্ছা করে বা আনন্দে কেউ কি বেদনার অশ্রুকে ডাকে?
তার খুব যন্ত্রনা আগুনে ক্ষতবিক্ষত পুড়ে যাওয়ার মত
বেদনার খুব কষ্ট বুকে পাথর চাপা দেয়ার মত
বেদনার খুব হাহাকার তৃষ্ঞার্ত কাকের মত
বেদনার খুব বেদনা বুকে ছুরি বসিয়ে দেয়ার মত। ।
অশ্রু আর বেদনার খুব অভিমান তবুও ভাব সমুদ্র আর ঢেউয়ের মত
ভাব নদী আর স্রোতের মত, আকাশ আর তারার মত
সমান্তরাল রেখার মত, ত্রিভুজ আর বিন্দুর মত
চাঁদ আর জোছনার মত

বেদনা যন্ত্রনায় ছটফট করলে অশ্রু হয় অবনমিত
বেদনা লুকোচুরি খেললে অশ্রু হয় বিমোহিত
তবুও সে যে বেদনার অশ্রু, যন্ত্রনার অশ্রু ও ব্যাথার অশ্রু। ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



