সেইদিন
প্রথম দেখা হয়েছিল সেইদিন
আমাদের বাসার গেইটে ক্ষণিকের জন্য
সন্ধাবেলা, আলো আঁধার তখন
মিট মিট হাসি ছিল মূখে
ভালবেসেছিলে সেই দেখাতেই। ।
তারপর একটু যেতেই মোবাইলে এসএমএস
ইনবক্সে এসএমএস
সাথে তোমার আরেকজন বন্ধু
তার কথা বলেই বললে তুমি
আমার বন্ধু বলেছে, তুমি আমাকে খুব ভালবাসো। ।
আমি জানতে চাইলাম, কি বললে তুমি?
কিছু বলনি তুমি, এখনো কিছু বলনি। ।
নিরব সন্মতির লক্ষন, ধরেই নিয়েছি। ।
তুমি আমাকে অন্তর থেকে খুব ভালবাসো
তুমি আজীবন ভালবাসবে
আমার ভালবাসার মোহে মোহিত থাকবে। ।
পরম পাওয়া আমার
যা চরমভাবে চেয়েছিল এই মনে
এ বুকে জমে থাকা সব ভালবাসা
দিয়েছি উজার করে তোমাকে
আরো দিবো অপরিসীম।।
প্রথম দেখার ভালবাসার একটি কবিতা তুমি। ।
—-----------------------------------------
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



