দিনগুলো কারো জন্যই বসে থাকেনা
সেকেন্ড, মিনিট এবং ঘন্টার মতই
সবকিছুই স্মৃতি হয় দিন গেলেই, সময় গেলেই ।
আমাদের তিন বোনের একদিন-- জানি এখন স্মৃতি সবসময়ই স্মৃতি হয়ে রবে ।।
হাসি খেলা আনন্দ বেদনা সবই স্মৃতিমাত্র হয়
যে সাজসজ্জা যে মূখের অবয়ব তা আর ফিরবেনা
আর কোন দিনও ।। তিনজন এক হবো হয়তো কোন এক ক্ষণে কিন্তু ঠিক এমনতো
আর কোনদিনও হবেনা ।
স্বাভাবিক এটাই, পৃথিবীর নিয়ম এমনই
তোমার আমার সব মানুষের জন্যই ।।

দারুন একটা সময় ছিল সেদিন. সারাদিন
এমন দিনতো সবাই চায়, হাসি আনন্দ দিয়েই পার হোক প্রতিটি দিন
তারপরও কারো দিন সবসময় এরকম যায়না
যাবেওনা, তবুও সবার প্রত্যাশা, দিন ভাল কাটুক সবার প্রতিদিন ।।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



