কথার বাঁশি-২১ (নানাবাড়ি)
০২ রা মে, ২০১০ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট ছোট ঘর। রাতে বেড়ার ফাঁক দিয়ে বেড়াতে আসত শীতের আভা আর দিনে চিকন চিকন সাদা আলো। ছিল মাটির মেঝে। খালি পায়ে হাঁটলেই ঠাণ্ডা ঠাণ্ডা পরশ পাওয়া যেত। খুব আপন! ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতাম। মুখ ধোঁয়ার পানি একটা ছোট গাছের উপর গিয়ে পড়ত। গাছটা দুলে উঠত আনন্দে। একটু বেলা হলেই মুরগীগুলো তাদের ছানাপোনা নিয়ে সারা ঘরময় হেঁটে বেড়াত, যেন তাদেরই সাম্রাজ্য! কখনো খাটের উপর লাফাচ্ছে, কখনো আলমারির উপর উঠে যাচ্ছে। রান্নাঘরটা আলাদা ছিল। মাটির চুলাতে একটা চোঙ্গা নিয়ে ফুঁ দিতেন মামী, আগুন বাড়ত, সাথে বাড়ত তাঁর কাশি। দূরে দাঁড়িয়ে বিড়াল মশাই এক মনে মাছের কাঁটা খুঁজে বেড়াতেন। এক অদ্ভুত শান্তিময় ছিল সবকিছু, আমার মনের মতন।
গত রাতে মা ফোন করে বললেন, "তোমার নানাবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। ওখানে ৪ তলা বিল্ডিং হচ্ছে"। ফোন রেখে কাঁদতে শুরু করলাম। নতুন নানাবাড়িতে আমি কোনোদিন যাব না। কোনোদিন না!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন