somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথার বাঁশি-২৩ (চঞ্চল শিশু)

২১ শে মে, ২০১০ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরা যাক, আপনি আপনার বন্ধুর বাসায় দাওয়াতে গেছেন। সাথে আপনার ৩ বছর বয়সী বাবু। খাওয়া-দাওয়ার সময় হল। টেবিলে সব সাজানো। আপনার বাবুটা খুব চঞ্চল। সারা ঘরময় ছুটোছুটি করছে। আপনি ওর জন্য প্লেটে খাবার নিচ্ছিলেন। হঠাৎ পাশেই শব্দ হল। ও কখন যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেননি। তাকিয়ে দেখলেন, কার্পেটের উপর পানির গ্লাস গড়াগড়ি খাচ্ছে। বাবুর হাত লেগে এই কাণ্ড। আড়চোখে তাকিয়ে দেখলেন, অন্য অতিথিরা কেমন করে যেন তাকাচ্ছে সবাই। কী করবেন আপনি?

১) বাবুকে এলোপাথাড়ি মার লাগাতে থাকবেন। বলবেন, "হতচ্ছাড়া!! পানি ফেলে দিলি কেন? এত দুষ্টু হয়েছিস কেন?" আর আড়চোখে অন্য অতিথিদের দেখবেন। ওদের মুখ একটু হাসি হাসি হলেই মার থামাবেন। তারপর দেখবেন, আপনার বন্ধু বাসার কাজের লোককে হাঁক দিয়ে আনাবে জায়গাটা পরিস্কার করার জন্য।

২) দৌড়ে গিয়ে টিস্যু নিয়ে এসে নিজেই জায়গাটা পরিস্কার করবেন। মুখ হাসি হাসি করে সবাইকে বলবেন, "পানি পড়েছে, শুকিয়ে যাবে, ব্যাপার না। ছোট্ট মানুষ, খুব দুষ্ট হয়েছে। এমন আর করে না বাবা!!" তারপর বাবুকে আদর করে দেবেন।


আমরা হলে এই দুটার কোনোটাই করতাম না। বাবুকে ঠাণ্ডা গলায় বলা হবে--"যাও, টিস্যু নিয়ে এসো, এটা পরিস্কার করো।" পরিস্কার করার পর আমার বন্ধুকে দেখিয়ে বলা হবে, "যাও, উনাকে স্যরি বলে এসো।" এতে করে বাবু দুটা শিক্ষা পাবে। এক, যে কাজটা সে করেছে সেটা ঠিক হয়নি, তার আরও সাবধান হওয়া উচিত ছিল এটা জানবে। দুই, সে বুঝতে পারবে, কোনো কাজ ভুল হয়ে গেলে সেটা নিজেকেই ঠিক করতে হবে, অন্য কারো উপর নির্ভরশীল হওয়া চলবে না।

সবকিছু ঠিকঠাক মত করতে পারলে বাবুটাকে বুকে তুলে নেব তারপর। এতক্ষণ আদর করার লোভ সামলে দাঁড়িয়ে ছিলাম, সেটাই তো অনেক, তাই না?!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:০৩
৪৮টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×