somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথার বাঁশি-২৯ (দাঁতের যত্ন)

১৭ ই জুন, ২০১১ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বরাবরই নরম প্রকৃতির মানুষ। আমার দাঁতগুলোও তাই কিছুমাত্র ব্যতিক্রম নয়। এমনও দিন গেছে, আলুভাজি আর পরোটা দিয়ে নাস্তা করছি, কুড়মুড় করে শব্দ হল হঠাৎ, ভাবলাম আলুভাজির মধ্যে মাংসের হাড় কোত্থেকে এল? পরে দেখলাম, দাঁত ভেঙ্গে গেছে একটা। আবার আরেকদিন বাসায় আত্মীয় এসেছে মিষ্টি নিয়ে- লাল লাল লাড্ডু, খেতে গিয়ে মাঁড়ির দাঁত ভেঙ্গে অর্ধেক হয়ে গেছে! আম্মু বলেন আমার আলস্যিভরা খাদ্যাভ্যাসই নাকি এসবের জন্য দায়ী। জীবনে কোনদিন আখ, পেয়ারা, আপেল আস্ত কামড়ে কামড়ে খাইনি। যেখানে কুচি কুচি করে কেটে দেয়ার যন্ত্র আছে, সেখানে কেন এত কষ্ট করব? টিভিতে আকরাম খান, মোহাম্মদ রফিককে ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত মাজতে দেখেছি দিনের পর দিন, তাতে আমার ভাবান্তর হয়নি কোনো। রোজ সকালে ঘুম থেকে উঠে পেপসোডেন্ট দিয়ে কোনোরকমে ব্রাশ করে চালিয়ে দিয়েছি কাজ, ঘুমাতে যাবার আগে রাতে ব্রাশ করার উপদেশ আমলে নিইনি কখনো। "দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই"-কথাটার ভাবসম্প্রসারণ করেছি অনেকবার, কিন্তু নিজ জীবনে প্রয়োগ করিনি একটিবার!

এই করে করে নিজের দাঁতের বারোটা বেজে গেছে বুঝেছি যখন, তখন আমার সবেমাত্র বিয়ে হয়েছে। স্ত্রী বললেন, যা হবার হয়েছে, এখন থেকে দাঁতের যত্ন নিতে হবে নিয়মিত। প্রতিদিন রাতে ও সকালে দুইবার ব্রাশ করতে হবে। বাজার থেকে মাউথওয়াশ কিনে আনা হল, যেটা মুখে দিয়ে কুলি করলে নাকি সকল জীবানু নিঃশেষ হয়ে যাবে, দাঁত সুস্থ হবে। স্ত্রীকে খুশি করার নিমিত্তে প্রবল অনিচ্ছা-সত্ত্বেও দাঁতচর্চা শুরু করলাম।

এভাবেই চলে যাচ্ছিল দিন। তারপর এই সেদিন, ইদানিংকালে সমাজে ঘটে যাওয়া অনাকাঙ্খিত খবরগুলি নিয়ে আলোচনার এক পর্যায়ে স্ত্রী হাসতে হাসতে বললেন, দাঁতের যত্ন-আত্নি আমার আর না করলেও চলবে!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ সকাল ৭:৫২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×