ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে!
ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য,
সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোঁটালো যে অনন্য!
দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে!
ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন,
দলে দলে ফোঁটে সে ফুল এবার মিলায়ে মধুর গন্ধ!
দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে!
ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে!
ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে!
লিঙ্কঃ Click This Link
(এই গানটা শুনলে মায়ের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে। আমাদের দেশ। প্রাণের দেশ। আমাদের জন্মভূমি। দেশটা যদি আজ কথা বলতে পারত, হয়ত সে কিছুই না বলে ঝরঝর করে কাঁদত! দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে!
)
দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।