somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথার বাঁশি-৩২ (মমতাময়ী মা)

২৬ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এই আমার মেয়ে। ৩০ বছর বয়স। যেদিন ও জন্ম নিলো, ডাক্তার বললেন, ওর আয়ু মাত্র ১ বছর। সেই ১টা বছর আমি কত জায়গায় যে গেছি! কত ডাক্তার, কত ওষুধ! সবারই এক কথা। মেয়েটা আর বাঁচবে না। আমি কারও কথা বিশ্বাস করিনি। দেখতে দেখতে বছরটা পেরোলো। কাকতালীয় হলেও সত্যি, আমার মেয়ে বেঁচে গেল। ডাক্তাররা অবাক হলেন। বললেন, এমন তো হওয়ার কথা নয়! তাঁরা ভবিষ্যৎবাণী করলেন, এই মেয়ে এবার বেঁচে গেলেও ওর অনেক দুঃখ, সামনে অনেক বিপদ! আমি ভয়ে ভয়ে ওকে বড় করতে লাগলাম।

ডাক্তারদের কথা সত্যি হল। আমার মেয়ের একের পর এক স্ট্রোক হল, মোট- ৫ বার। ও বাকশক্তি হারাল, বুদ্ধি হারাল, একেবারে ছোট বাচ্চাদের মত হয়ে গেল। শেষ স্ট্রোকে ওর ব্রেনের যে অংশ মানুষের ক্ষুধার উদ্রেক করে, সেটাও নষ্ট হয়ে গেল। তারপর থেকেই পাকস্থলীতে ইনজেকশন দিয়ে খাবার দিতে হয়। আমি হতাশ হইনি কখনোই। আমি জানি, যে বাঁচার সে বাঁচবেই। আর যার সময় শেষ, তাকে চলে যেতে হবে। আমার ছোট ভাইয়ের কথাই বলি। ২ বছর আগের কথা। সুস্থ-সবল ভাইটা ঘুমাতে গেল রাতে। সেই ঘুমই তার শেষ ঘুম হবে, কে জানত? পরদিন সকালে তাকে আর ঘুম থেকে তোলা গেল না! ২ মাস পর আমার ভাতিজি হানিমুনে গিয়ে সাগরে হারালো, তার ১ মাস পর আমার মা মারা গেল। সেই বছরটা সত্যিই খুব বেদনার ছিল আমার জন্য। তারপরও, আমি তো জানতাম, যে যাবার সে যাবেই, কে তাকে আটকাবে?

আমি আমার মেয়েটার নিষ্পাপ হাসি দেখে সব ভুললাম। কিন্তু হঠাৎ, ৪ মাস আগে, ওর ভয়ংকর ঠাণ্ডা লাগল। ডাক্তার বললেন, ফুসফুস ছোট হয়ে গেছে। বললেন, ওর আয়ু আর মাত্র আড়াই ঘণ্টা। আমি পাগলের মত হয়ে গেলাম। মনে মনে বললাম, ডাক্তাররা কিছুই জানে না। আড়াই ঘণ্টা পার হল। মেয়েটা আমার বেঁচে রইল। আমি বিজয়ীর হাসি হাসলাম। আমি জানি, যে থাকার সে থাকবেই। কেউ তাকে কেড়ে নিতে পারবে না।

মেয়েটা আমার আসলেই খুব লক্ষ্মী। হাতে একটা খেলনা দিলেই ও চুপটি করে খেলতে থাকে। মা'কে ছেড়ে ও কোথাও যাবে না। আমার আদরের মামণিটা! "

-----এ পর্যন্ত বলেই তিনি মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমার সামনে একজন অসীম মমতাময়ী মা, ৩০ বছর ধরে অনেক কষ্ট সয়ে মেয়েকে আগলে রাখা মা, জীবনযুদ্ধে হেরে না যাওয়া একজন মা। আমিও মুখ অন্যদিকে ঘুরিয়ে চোখে রুমাল ঘঁষলাম। রুমালটা বেশ ময়লা হয়ে গেছে, আজকেই পরিস্কার করতে হবে!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×