somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পর্যালোচনাঃ যুদ্ধাপরাধীদের ফাঁসিতে কার লাভ কার ক্ষতি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের প্রতিটি মানুষের কাম্য। কিন্তু রাজনীতিবিদরা কখনো জনগণের কাম্য কর্ম গুলো করতে প্রস্তুত নন যদি সেখানে নিজেদের লাভ না থাকে। এক দিন সংসদে এক এম/পি যখন টিভি কার্টুন ডোরেমন বন্ধের দাবী জানিয়ে স্পিকারের নিকট সময় চেয়েছিল, গণ-গুরত্বপূর্ণ নয় বলে সে বিষয়ে কথা বলার সময় বরাদ্ধ ষ্পিকার দেন নি। সাধারণ মানুষের দাবী গুলো খুব ছোট ছোট। আমার মত অনেকেই হিন্দী সিরিয়ালের হাত থেকে বাঁচতে চায় কিন্তু এগুলো বন্ধ করার জন্য কোথায় আমরা দাবী জানাব সেটি আমার জানা নাই। কারণ এত ছোট খাট কাজ নিয়ে আমাদের সরকার চিন্তা করেন না। আর এগুলো করারতাদের কোন লাভ নেই কারণ এসব কাজের জন্য বাজেটে কোন বরাদ্দ নাই। এগুলো অর্থ সম্পর্কিত বিষয় নয়। অর্থ-হীন। এ রকম অর্থ-হীন জনগণের হাজার দাবী আছে সেগুলো নিয়ে লিখতে বসিনি কারণ সেগুলো লিখাও অর্থহীন।

জণগনের একটি প্রাণের দাবী ছিল যুদ্ধাপরাধের বিচার। এই বিচার নিয়ে সরকার আর বিরোধী পক্ষের মধ্যে একদল দিনের পর দিন কম্পিউটারের কী বোর্ডে আঙ্গুল ক্ষয় করেছে, সীসা, কার্বন, কালি, প্রেসের শব্দে শব্দ ঝরিয়েছে। আর আরেক দল রাতের পর রাত না ঘুমিয়ে টক শো গুলোতে তে টক ঝাল কথা বলে বেড়িয়েছে। এত কিছু কর্মযজ্ঞের মাঝে রাজনীতিবিদরা নিশ্চিন্তে নিরবে বসে বসে দিন রাত রাজনীতিতে ও নগদ অর্থে অর্থপূর্ণ লাভ-ক্ষতির অঙ্ক কষেছে। পিপার পর পিপা মদ আর মাম ঝেড়ে দিয়েছে। আর জনগণ টান টান উত্তেজনার মধ্যে বুঝার আগেই প্রায় ৫ বছর সময় কাটিয়ে ফেলেছে।

অনেক অঘটন ঘটনের পর পটিয়সিদের বুদ্ধি পরারমর্শে অবশেষে রাজাকার কাদের মোল্লার যাবতজ্জীবনের রায় এসেছে এবং এর পরের গুলোও খুব অল্প সময়ে এসে যাবে সেটা অনুমান করছি। । এই রায় কি সাধারণ জনগন কত টুকু খুশী অখুশী সেই ভাবনা না হয় তাদের কাছেই থাকুক। এই রায়ে রাজনৈতিক দল গুলোর কার কতটুকু লাভ হল সে বিষয়টি একটু আলোকপাত করি।

বিএনপির লাভঃ গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আজহারুল ইসলাম, কামারুজ্জামান জামাতের এসব নেতার যদি কাদের মোল্লার মতই যাবজ্জীবন হয় তবে বিএনপির লাভের কোন অন্ত নেই। কারণ আগামী ইলেকশনে আগে ও পরে জামাতকে কন্ট্রোলে রাখার জন্য বিএনপি তখন জেলখানায় বন্ধি তাদের প্রিয় নেতাদের নিয়ে দরকষাকষি করতে পারবে। জামাত পিছুটান বা পিঠটান দিলে বিএনপি লাগাম টেনে ধরবে। আর যদি তাদের ফাঁসি হয় যায় তবে বিএনপির তাদের মুখের খাবার ছুটে যাবে। এমনকি হাতের পাঁচ জামাতও হাতছাড়া হতে পারে।

আওয়ামী লীগের লাভঃ আওয়ামীলীগ যদি আগামী বার সরকারী দলে থাকে তবে তারা এক মুরগী দুবার জবাই করবে। আবার জনমত তৈরী করে ওদের ফাঁসিতে ঝুলাবার আশা দিয়ে আরো পাঁচটি বছর কাটিয়ে দিতে পারবে। বিরোধীদলে থাকলে যুদ্ধাপরাধ ইস্যুটিকে জিইয়ে রেখে হরতাল দেওয়ার মত বিভিন্ন ইস্যু তৈরী করবে। স্বাধীনতার পক্ষের (সুশিল নয় এমন) ব্লগিয় শক্তি দের দিয়ে সুন্দর সুন্দর ব্লগ, কবিতা, ফিচার লেখিয়ে ব্যাস্ত রাখতে পারবে। ১ বছর আগে ঘটে যাওয়া শাহবাগের আন্দোলনকে আইকন বানিয়ে কিছু মোম গলাতে পারবে।

যাবজ্জীবন হলে আওয়ামী লীগ আর বিএনপির অনেক অনেক লাভ হলেও রাজনৈতিক ভাবে ফাঁসি তে জামাতের লাভ বেশী।

ফাঁসি হলে জামাতের লাভঃ আশ্চর্য্য জনক হলেও সত্যি যে যুদ্ধাপরাধীদের যাবজ্জীবনে লাভ আওয়ামী লীগ ও বিএনপির লাভ হয় ফাঁসিতে লাভ জামাতের।

ধর্মের কারণে জামাতের মহান নেতানের অন্যায় ভাবে সহিদ করা হয়েছে এই কথা প্রচার করে করে কোমল মনা ও সরল ছেলে-পেলেদের কে দলে ভিড়াতে উদ্ধুদ্ধ করতে পারবে। হটাৎ করে সর্বোচ্চ পদে নতুন পদ সৃষ্টি হবার কারণে কিছু ত্যাগী আর সাহসী নেতার আগমন ঘটবে। তারা হয়ত জামাত কে নতুন ধ্যান ধারণায় নতুন করে ঢেলে সাজিয়ে জনগনের কাছে গ্রহণ যোগ্য একটি দলে পরিনত করে ফেলবে। বড়ভাই বিএনপির অত্যাচার নির্যাতন থেকে মুক্ত হয়ে জাতীয়তাবাদীর খোলসে কিছুটা মধ্যপন্থী ও মডারেট ইসলামী দল হিসাবে নতুন ভাবে উদ্ভব হবে। রাজাকারদের ফাঁসি হয়ে যাবার কারণে রাজাকারের দল হিসাবে নিজেদের পরিচয় মুছে ফেলতে পারবে।

যুদ্ধাপরাধীর বিচার হলে জনগণের লাভঃ এটি জনগণের প্রাণের দাবী। তবে সাধারণ জনগন রাজনৈতিক মারপ্যাঁচের দ্বারা অত্যাচারিত হতে পছন্দ করে না। তারা চায় একটি পরিপূর্ণ ও স্বচ্ছ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার। আর এখুনি তাদের কে এই নামমাত্র বিচারে ফাঁসি তে ঝুলানো হলেও জনগণ যেভাবেই হোক একটি নোংরা, কালো, বিরক্তিকর অধ্যায় থেকে মুক্তি পাবে। তারা খুশিই হবে। দেশের বৃহত্তর স্বার্থে তারা ক্রস ফায়ার কে যেভাবে সহ্য করে মেনে নিয়েছে এটিকে সেভাবেই মেনে নিবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×