কিন্তু কিভাবে ?????
বিটিভি তো নিজের জিনিষই ঠিক মতো দেখাইতে পারেনা...। মনিটরিং করবে কিভাবে??
নিচের নিউজ পড়লাম একটা ওয়েব পোর্টাল থেকে.......।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভারতে বাংলাদেশের চ্যানেলগুলোর সম্প্রচারের ব্যাপারে উভয় দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
হাসানুল হক ইনু বলেন, ভারতে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলসমূহ সম্প্রচারের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্নভাবে ইতোপূর্বে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসমূহের প্রতিনিধিদের সাথে কয়েকবার সভা করা হয়েছে। সভায় ভারতের ক্যাবল অপারেটররা বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো সম্প্রচারের জন্য অতিরিক্ত ফি দাবি করে যা বাংলাদেশের চ্যানেলগুলোর জন্য পরিশোধ করা খুবই কঠিন।
বাংলাদেশ সংবাদ সংস্থা সম্পর্কিত বেবী মওদুদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ২০১১-১২ অর্থবছরে সরকারি সাহায্য মঞ্জুরি খাত থেকে সংস্থাকে ১২ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই অর্থবছরে সংবাদ সংস্থাটি আয় করেছে ১ কোটি ৪০ লাখ ১৫ হাজার টাকা। অন্যদিকে সরকারি সাহায্য মঞ্জুরি এবং নিজস্ব আয়সহ সর্বমোট ব্যয় করেছে ১৩ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকা।
তিনি বলেন, অন্য কোন সংবাদ সংস্থাকে সরকার হতে অনুদান প্রদান করা হয় না।
সরকারের উন্নয়নমূলক ও বাস্তবায়ন কার্যক্রমের উপর সম্প্রচার সম্পর্কিত প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ ও টক শোসহ বিভিন্ন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মনিটরিং করা হয়ে থাকে। অন্তর্বর্তী কালীন ব্যবস্থা হিসেবে এই বিষয়ে বিটিভিতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল কাজ করছে।
তথ্যমন্ত্রী বলেন, স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ মনিটরিং সেল গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতার সংবাদ প্রকাশ ও প্রচার সম্পর্কিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে বলেন, জাতীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশ বেতার সরকার সূচিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং সরকারের ব্যাপক সাফল্য অব্যাহতভাবে সম্প্রচার করে যাচ্ছে।
হাসানুল হক ইনু বলেন, এছাড়াও তথ্য অধিদপ্তর এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) তথ্য বিবরণী ও সংবাদ প্রচারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



