somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্প্রতি পড়া একটি উপন্যাসের রিভিউ :)

১০ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহাম্মদ জাফর ইকবালের বই মানেই হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় কিশোর উপন্যাস। অন্যন্য উপন্যাস আছে তবে এ দুধরনের উপন্যাসের কাছে পরিমানের দিক দিয়ে সেগুলো প্রায় বাচ্চা। আমার জানা মতে মুহাম্মদ জাফর ইকবালের জনপ্রিয় গল্পগ্রন্থ দুটি- "একজন দুর্বল মানুষ" ও "নূরল এবং তার নোট বই"!



সম্প্রতি পড়া মুহাম্মদ জাফর ইকবালের বই "রূপ-রূপালী"। নাম শুনেই বোঝা যায় এটি একটি কিশোর উপন্যাস। যাদের কিশোর উপন্যাস পড়তে ভালো লাগে না অর্থাত্‍ যারা মনে-প্রানে কিশোয় বয়সটা পার হয়ে এসেছেন তাদের এ বই না পড়াই ভাল (মজা না পেলে পড়ার কি দরকার)।

দীপু নাম্বার টু মুহাম্মদ জাফর ইকবালের প্রথম কিশোর উপন্যাস। গল্পের নায়ক দীপু যেমন করে তার বন্ধু বান্ধবদের নিয়ে প্রত্নতাত্বিক গুহায় ডাকাত দল ধরেছিল তেমনি এখানেও রূপ-রূপালী মেয়েটিও তার বন্ধুদের নিয়ে একটি চোরা কারবারি দলকে ধরে ফেলে।





ক্লাস এইটের মেয়ে রূপ-রূপালী। স্কুলের বন্ধু-বান্ধবদের নিয়েই তার নিজস্ব জগত্‍। পরিবারে তার খুব একটা গুরুত্ব নেই। লেখকের ভাষায়, রূপা খুব ভাল করে জানে কেউ আদর দিয়ে তার মাথা খায়নি। তাদের তিন ভাইবোনের মাঝে সে কালো এবং একটু মোটা। তার চেহাড়াটাও এমন কিছু আহামরি না, চোখে ভারি চশমা থাকার কারনে চোখগুলোকে দেখায় ছোট ছোট।
সেই ছোট থেকে সে লক্ষ্য করেছে আব্বু আম্মুর আদর সোহাগ তার বড় বোন তিয়াশা আর ছোট ভাই মিঠুনের জন্য। তার জন্য কখনোই কিছু ছিল না। রূপ-রূপালী হচ্ছে এই সাদামাটা রূপা।


বাবা, মা, ভাই-বোন সবাই মিলে হিন্দী সিরিয়াল নামক এক বিদঘুটে টিভি রোগে আক্রান্ত থাকে। তাদের কথা বার্তা আচার আচরন সবকিছুতেই হিন্দী সিরিয়ালের প্রভাব। বাড়িতে রূপার একমাত্র সঙ্গী কাজের মেয়ে সুলতানা। সুলতানার সাথে তার কথা হয়। একমাত্র সুলতানাই যেন রূপাকে ভাল করে বোঝে। সুলতানার ওপর তাঁর মায়ের নির্মম অত্যাচারও মুখ বুজে সহ্য করে রূপা এবং মায়ের হয়ে ক্ষমাও চায় সে।


মায়ের শত অত্যাচার থেকে সুলতানাকে বাঁচাতে কৌশল বের করে রূপা। একসময় মুক্তি পায় সুলতানা। রূপা হারায় তার বাড়ির এক মাত্র সঙ্গীকে । তবে সুলতানার স্বাধীনতায় বেশ খুশি রূপা। আর কিছু পারুক বা না পারুক সুলতানার জীবন টা তো পাল্টে দিতে পেরেছে রূপা।



ক্লাসের সবচেয়ে ভয়ংকর টিচার বিজ্ঞান স্যার বদলী হয়ে আনন্দময় পড়াশুনা নিয়ে হাজীর হয়েছে নতুন বিজ্ঞান ম্যাডাম। কঠিন কঠিন দাঁত ভাঙ্গা পড়াশুনাকে যেন এক তুড়িতেই ফুল বানিয়ে দিলেন ম্যাডাম। সবার হৃদয় জয় করে নিলেন তিনি। আয়োজন করলেন সায়েন্স ফেয়ার। সকল ছাত্রছাত্রী উল্লেসিত হয়ে যোগ দিল তাতে।

কিন্তু সমস্যা হল ক্লাস বিমুখ সকল ছাত্র-ছাত্রী ক্লাসে ফিরলেও সোহেল নামের একজন কিছুতেই ক্লাসে ফিরছিল না। পারিবারিক সমস্যার কারনে সে চলে যেতে লাগল ড্রাগের অন্ধকার জগতে। নিজের বন্ধুর এমন করুণ পরিনতি কিছুতেই মেনে নিতে পারছিল না রূপালী ও তার বন্ধুরা। বন্ধুকে তারা ঠিকই ফিরিয়ে এনেছে, এক্ষেত্রে কাজে লাগিয়েছে সায়েন্স এক্সিবিশনকে। সাথে ধরেছে চোরা কারবারির বিশাল
গ্রুপকে। যে মা বাবা ওকে পাত্তাই দিত না তারাও বুকে নিয়েছেন মেয়েকে।


কিন্তু কেমন করে সম্ভব হল এত কিছু? রূপ-রূপালী মেধা বুদ্ধি, ভালবাসা আর মমতার এক অসাধারন সংমিশ্রন এই গল্পটি।



বইটির প্রকাশ কাল ফেব্রুয়ারী বই মেলা ২০১২। সময় প্রকাশনীর বইটির মলাট মূল্য ২২৫ টাকা মাত্র। যে কোন বুক স্টলে কিনতে গেলে কমিশনে মূল্য আরো কম পড়বে। আর যদি পরবর্তী বইমেলা থেকে কিনতে চান তাহলে মূল্য পড়বে আরো কম। গ্রুপের কিশোর মনা বন্ধুদের বইটি পড়ার জন্য বলছি। :)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×