আপনার শিশুটি টিভিতে কী দেখছে খেয়াল রাখছেন তো ?!
১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভেচ্ছা সবাইকে! আমি একজন অনিয়মিত ব্লগার, তবে অন্যদের পোষ্ট গুলো নিয়মিত পড়ার চেষ্টা করি।
একটা ব্যাপার অনেকদিন ধরে অনেক জায়গায় লক্ষ্য করার পর আমার এই পোষ্টটি লেখার আবশ্যকতা অনুভব করি।
আমাদের ঘরে ঘরে আজ স্যাটেলাইট সংস্কৃতির রাজত্ব চলছে,সে ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই। সেই সাথে বাচ্চারাও দারুন ভাবে কার্টুন চ্যানেলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। প্রায় সময় দেখা যায় টিভির রিমোটটি তাদের হাতেই থাকে এবং টিভির উপর তাদের একারই রাজত্ব চলে। কিন্তু চিন্তার বিষয় হল তারা যে শুধু কার্টুন চ্যানেলেই সীমাবদ্ধ থাকছে তা কিন্তু না, সুযোগ পেলেই তারা বিভিন্ন হিন্দি গানের চ্যানেল এবং সিআইডির মতো বস্তা পঁচা অনুষ্ঠানও বেশ আগ্রহ নিয়ে দেখছে, আর এর ফলে তারা বয়সের আগেই অনেক নিষিদ্ধ ব্যাপার সম্পর্কে জানছে। বলতে বাধা নেই যে ছোট ছোট শিশুগুলো টিভি দেখে দেখে ধর্ষন কি তাও বুঝে যাচ্ছে। আর তাদের মুখে যখন চিকনি চামেলী আর শীলা কী জাওয়ানীর মতো গান শুনি তখন আর বুঝতে বাকি থাকেনা যে টিভি দেখার অবাধ স্বাধীনতা তাদের কোথায় নিয়ে যাচ্ছে!
কিন্তু ওরা অবুঝ। ভালো মন্দ বুঝার ক্ষমতা অদের এখনও হয়নি, তাই এই দায়িত্বটা আমাদেরই। আপনার শিশুটির টিভি দেখার অবাধ স্বাধীনতা যেন অল্প বয়সেই কাল না হয়ে দাঁড়ায় সেদিকে একটু খেয়াল রাখুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন