somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতিউর রহমান মাহফুজ আনামের ভাগ্য বরন করতে চান না

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো হলো পৃথিবীর একমাত্র পত্রিকা যারা অ্যান্টি গভর্ন্মেন্ট বা সরকার বিরোধী না হয়েও দেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা! সাধারণত বিশ্বের অন্যান্য দেশগুলোতে এর উল্টো দেখা যায়।

অন্যদেশীয় সংবাদপত্রের ইন্টেনশন ও একধরণের উদ্দেশ্য থাকে যে, তারা যখন যেই দল ক্ষমতায় থাকবে তাদের বিরোধীতা করা। জনগণ যেহেতু সরাসরি সরকারের কাছে যেতে পারেনা সেহেতু এটির দরকার আছে। এবং এভাবেই সংবাদপত্র জনপ্রিয় হয়।

প্রথম আলো চরম ইসলাম বিদ্বেষী কাজ করেছে বহুবার। এপিজে আবুল কালামের একটি লেখার অনুবাদে তা স্থুলভাবে প্রমাণ হয়েছে। অথচ এদেশের মানুষ নব্বই ভাগ মুসলিম। এবং অদ্ভুত কারণে তারা প্রথম আলোর পাঠক।

সাইদির রায়ের পর জামাত শিবিরের প্রায় দেড়শো মানুষ সরকারী বাহিনীর হাতে খুন হবার পর তারা লিখেছিলো প্রায় দশ হাজার গাছ কাটা হয়েছে, প্রথম পাতার শিরোনাম ছিলো এটি। এতগুলো মানুষের জীবন যেন কিছুই না!

গতকাল এই পত্রিকা ছাত্রলীগ দ্বারা অন্তঃসত্বা মহিলার পেটে গুলি করার একটি ফলোআপ সংবাদ ছাপে। সেখানে তারা পজিটিভনেসের চূড়ান্ত দেখিয়ে, কিভাবে এই সংবাদ থেকে মানুষের মনে ছাত্রলীগ তথা আওয়ামী সরকারের প্রতি উদ্ভূত ঘৃণাতে অ্যান্টিসেপ্টিক মলম লাগানো যায় তার জঘন্য নমুনা দেখিয়েছে এভাবে, "জঠরে গুলিবিদ্ধ সুরাইয়ার একটি চোখ ভাল আছে।"

নির্লজ্জভাবে সরকার তোষণ করে এরা, জানি। তাই বলে এভাবে একটি নির্মম ঘটনার এইরকম সংবাদ ছাপিয়ে? একটি চোখ ভালো রেখেছে সরকার, এইতো বেশী, এরকম? আরেকটি চোখের মূল্য কি কিছুই নেই? এত বরাহনন্দনীয় সংবাদ কিভাবে ছাপে এরা? এত পজিটিভনেস ক্যামনে পান ভাই?

সরকারী বাহিনী দ্বারা ভবিষ্যতে যত খুন হাতে নাতে ধরা পড়বে তার সংবাদগুলো এভাবে দেখবার অপেক্ষায় আছি, এই লোক আগে থেকেই রুগী আছিলো, তাই মাইরা ফালায়া কষ্ট কমায়া দিছে। সরকারকে ধন্যবাদ জানানো উচিৎ। থিংক পজিটিভ।

Elora Zaman
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×