পুনঃ পোস্টমর্টেমে তনুকে ধর্ষণের নাকি কোন আলামত পাওয়া যায় নাই। জানতাম এমন কিছুই হবে। আর এটা প্রমাণের জন্যই হয়তো তনুর লাশ কবর থেকে দ্বিতীয়বার তোলা হয়েছিলো। জজ মিয়া নাটকের নতুন ভার্সন।
কিছুদিন পর তারা বলবে, তনুকে খুন করা হয় নাই। সে নিজেই নিজেকে পশুর মতন ছিড়েখুড়ে আত্মহত্যা করেছে। আরো কিছুদিন অতিবাহিত হলে তারা হয়তো এটাও প্রমাণ করে দিবে যে সে মারাই যায় নাই। নাটক করে ইন্ডিয়া ভেগে গেছে
তনুর ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জনাব কামদা সাহা বলেছেন। সাহা যাহা বলেন নি তাহা হলো, তনু নিজেই নিজের শরীরের স্পর্শকাতর স্থান খামচে, কামড়ে, চুল ছিঁড়ে, নিজের গলাটা নিজেই টিপে মরে গিয়েছে।
তবে মনে রাখবেন এই মিথ্যে, এত জুলুম, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, এইসবের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। একদিন আলামত হবে। কেয়ামত ও হবে। আমার আর কিছু বলার নাই। আমি বাকরুদ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


