পৃথিবীর অনেক দেশের সরকারই এরকম স্বৈরাচারী হয়ে উঠতো যদি সেই দেশগুলোতে আমাদের বিবৃতি পার্টির মত বিরোধীদল থাকতো।
কিসের আশায় বিএনপির এই নীরবতা? তারা কি দেখেন নাই বিগত দিনে এদেশের আন্দোলনের ইতিহাস?
এদেশে বিবৃতি দিয়ে কি কিছু হয়েছে কোনোদিন? এইদেশে মাঠের আন্দোলন ছাড়া কি আদায় হয়েছে এপর্যন্ত?
আমি আওয়ামী লীগের দোষ দেইনা মোটেও। সুযোগ পেলে ভালো মানুষ ও শয়তান হয়ে উঠবে। আরা তারাতো এমনিতেই মনস্টার।
সুতরাং এই সুযোগটা দিতে হয়না। যদি দেন তবে সকল অন্যায় খুন গুম ও ধর্ষণের ভাগীদার আপনারাও।
কারণ, বিরোধীদলকে বলা হয় শ্যাডো গভর্নমেন্ট। সভ্য দেশে তাদেরকেও একরকম সরকার হিসেবে ধরা হয়।
কিন্তু বিএনপি নামক দলটি সরকারকে অন্যায়ের সেই সুযোগ দিয়ে অন্যায়ের ভাগীদার হচ্ছে নিজেরাও।
এখনো সময় আছে। জণগনের পালস বোঝেন। গরম লোহায় কখন বাড়ি দিতে হয় সেইটা না বুঝলে দেউলিয়া ঘোষণা করেন নিজেদের।
তখন জনগণ নিজেই পথ খুঁজে নেবে। এখন আপনাদের ভরসায় তারাও আগাইতে পারতেছে না
Elora Zaman

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


