somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াসমিনের বেলায় শেখ হাসিনা রাস্তায় নেমেছিলেন, তনু হত্যায় কেন নয় ?

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৯৪ সালে দিনাজপুরে কিশোরী ইয়াসমিন ধর্ষণের করে হত্যার ঘটনার বিচারের দাবিতে শেখ হাসিনা রাস্তায় নেমেছিলেন। তিনিতো এখন ক্ষমতায়, তাহলে কেন তনু হত্যার বিচার করছেন না? কেন তনু হত্যা নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন হচ্ছে?’

একবার বলেন আঘাতের চিহ্ন নেই, ১০ দিন পর বলছেন ধর্ষণের আলামত নেই। কিভাবে তনুর মৃত্যু হল সেটা যদি আপনারা না-ই বলতে পারেন, তাহলে কিসের ডাক্তার আপনারা? কে আপনাদের সার্টিফিকেট দিয়েছে ডাক্তারি করার? মৃত্যুর কারণ যদি বের করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন। এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থসিদ্ধির জন্য এসব পোস্টমর্টেমের আখ্যান রচনা হচ্ছে

একটার পর একটা ঘটনা সরকার ঘটিয়ে যাচ্ছে। একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা। কোনো ঘটনারই সঠিক বিচার হচ্ছে না। ন্যায় বিচার বানচাল করতেই এসব করা হচ্ছে। জনগণকে বাইরে রেখে সরকার পুশিল আর প্রশাসন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে। প্রতিবাদ আন্দোলন করতে গেলে টুঁটি চেপে ধরা হচ্ছে।’ আওয়ামী লীগের ব্যানার ছাড়া কেউ নিরাপদ নয়। যারা আওয়ামী লীগের ব্যানার নিয়ে দাঁড়াবে শুধু তারাই নিরাপদ। সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই। ইয়াসমিন, শাহানাদের মতো তনুরাও বিচার পাবে না। এদেশে বিচারহীনতার সংস্কৃতি বহাল রাখছে সরকার।


বাশখালি হত্যাকাণ্ড -------
প্রথম আলোর দেয়া নাম 'মিনি পাকিস্তান' বাঁশখালীতে পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প বিরোধী মিছিলে পুলিশ পাখির মত গুলি করে ইচ্ছামত মানুষ মেরে নেয়ার ঘটনায় পত্রিকায় এসেছে পাঁচ জন। স্থানীয়রা জানিয়েছেন ২৫ জন। স্থানীয়দের অভিযোগ, জোর করে তাদের কাছ থেকে বসত-ভিটার জমি কেড়ে নিচ্ছিলো। যেহেতু এটি একটি অজপাড়াগাঁ এবং আওয়ামীলীগের প্রভাবশালী লোক জড়িত এই জমি কেড়ে নেয়াতে সেহেতু এগুলো মিডিয়ায় আসেনা।
.

বাঁশখালী জায়গাটির সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় প্রথম আলো। ২০১৩ সালে তারা একটি রিপোর্ট করে, 'দক্ষিণ বাঁশখালী পাকিস্তান নামে পরিচিতি পাচ্ছে' এই শিরোনামে। তারা আরও বলেন, বাঁশখালী স্পর্শকাতর এলাকা। পাকিস্তানি ভাবধারার লোকজনের দাপট এখানে বেশি। জামায়াতের শীর্ষ নেতাদের মামলার রায় ঘোষণা করার আগে কিংবা রায় কার্যকর করার আগে থেকেই বাঁশখালীতে নিরাপত্তা জোরদার করা অপরিহার্য। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কি সেই তাগিদ অনুভব করেন?
.

স্থানীয় প্রশাসন সেই তাগিদ অনুভব করেছেন এবং বর্তমান ওসির নাম স্বপন কুমার মজুমদার। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া। উনারা বেশ ভালো দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্বের তাগিদ পেয়েছেন প্রথম আলোর কাছ থেকে সেই ২০১৩ সালেই। যেহেতু এটি পাকিস্তান নামে ঘোষণা করেছে এই পত্রিকা সেহেতু এই এলাকার মানুষগুলোকে মেরে ফেলবার রাইট আছে সরকারের। এবং এজন্যই প্যারালাল সরকার ইমরান সরকার এবং প্যারালাল গণভবন শাহবাগ থেকে আবেগের মিছিল বের হবেনা।
.

আমার কথা হলো, এই প্রথম আলোই বেশ কয়েকদিন যাবত প্রচার করেছে আমাদের ভারত বন্ধু আমাদেরকে বিদ্যুৎ দিয়ে ভাসিয়ে দেবে। তাহলে আজ এই বিদ্যুতকেন্দ্র স্থাপনের প্রয়োজন কেন ছিলো? এবং নিজের ভিটে হারাবার ভয়ে ভীত দরিদ্র ঐ মানুষগুলোর উপর নির্বিচারে গুলি চালানোর ইমডেনটি পুলিশকে কে দিয়েছে? এই দেশ কি এখন মগের মুল্লুক? কিসের বিপ্লব ফালান চেতনাধারীরা?
.

এদিকে শাহবাগী নন্দিনীরা 'পুলিশকে ফুল দিন' নামে রঙিন যে কার্যক্রম শুরু করেছেন সেই কার্যক্রমে আমিও অংশ নিতে চাই। তবে দানব পুলিশকে ফুল দেবার আগে ফুলগুলোকে এদেশের গরীব অসহায় মানবের রক্তে চুবিয়ে নিচ্ছি। আর প্রথম আলো যে আওয়ামিলীগের টু ইন ওয়ান মানে থিংক ট্যাংক এবং স্পোকসপারসন, তা আবার প্রমাণ হলো। এবার সাংবাদিকদেরও ফুল দিন।

বাঁশখালীতে গুলিবিদ্ধ এক গ্রামবাসীকে হাসপাতালেই হাতকড়া লাগিয়ে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন এই পুলিশ সদস্য।

আমি লজ্জিত, আমি মানুষ।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×