somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবীদের মাথা চাই...

১১ ই মে, ২০১২ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপ্লবীদের মাথায় যে আদর্শ বা চিন্তা ঘুরপাক খায় তার প্রতিফলন বিপ্লবীদের কর্মে দৃষ্টিগোচর হয়।যদি চিন্তাটি ভাল হয় তবে ধরনীর জন্যে খুবই ভাল।আর থিওরীটা ত্রুটিপূর্ন হলে আমাদের প্রিয় ধরনী অসুস্থ হয়।

বিপ্লবীদের নিয়ে জনগনের তাই কিছু ভয় আছে যদি থিওরীটা ত্রুটিপূর্ন হয়! জনগনের সাথে মিশে দেখেছি তারা বুর্জোয়াপন্থী । বিপ্লবীরা সাহিত্য ও তত্ত্বীয় ভাষায় বেশী কথা বলে ।জনগন কঠিন রসহীন সাহিত্য ও তত্ত্বীয় ভাষা বুঝে না । বাংলাদেশের রাজনীতিতে বিপ্লবীদের সফল হতে হলে জনগনের ভাষায় কথা বলা শিখতে হবে। জনগনের কথা বলতে হবে।বিপ্লবীরা একটি ফ্রেমে বন্দী।মুক্তচিন্তার চর্চা করলে তারা সাংগঠনিক বাধার সম্মুখীন হয়। আনুগত্যের ফ্রেমে বন্দী হয়ে বেশীরভাগ সময়ে তারা স্বাতন্ত্র্য হারিয়ে বসেন।ভূল আদর্শের ক্রীড়নক হলে সমস্যা বৈকি। কিন্তু স্বতন্ত্র থিউরীর জন্মদাতারা রাজনৈতিক বিপ্লবী অথবা চিন্তায় , লেখায় বিপ্লবী । একটি থিউরী পৃথিবীর চলমান চিন্তা চেতনার কোমরে ধরে ঝাঁকুনি দিতে পারে। থিওরীদাতারা সংখ্যায় কম ।গনতন্ত্রের দৃষ্টিকোনে কিছু ক্ষেত্রে তারা অপাঙ্থেয় ,অথর্ব। তারা চলমান সমাজের চক্ষুশূল হতে পারেন! সক্রেটিস , গ্যলিলিওর পরিনতিও হতে পারে! তাই বিপ্লবীদের বড় কাজ হল থিওরীর পক্ষে জনমত গঠন।পরিস্থিতি ,পরিবেশ তৈরী ও চাপ।বিপ্লবীরা সমাজের মগজ ও স্পন্দন ।

বিপ্লবের সংজ্ঞাতে বিপ্লব জীবন্ত নয়।বিপ্লবের বাস্তব উদাহরনই আসল বিপ্লব।রক্ত ক্ষয় করে বিপ্লবকে স্তিমিত করা যায়না।মজলুমের রক্তক্ষরন বিপ্লবের আগুনকে ত্বরান্বিত করে।সত্যের জন্য যে বিপ্লব সে বিপ্লবকে নিষ্পেষন জীবন্ত আগ্নেয়গিরির মত প্রস্তুত করে। উপযুক্তক্ষনে অগ্নুৎপাত ঘটায়।বিপ্লবীরা আত্বত্যাগী চিরভাস্বর।ইতিহাসের কলেবরকে বর্নাঢ্য বৃদ্ধি করে চলে বিপ্লবীরা।পৃথিবীর ইতিহাসের উজ্জল নক্ষত্রও তারা। আদর্শ কৃষক যেভাবে জমিতে চাষের অভিজ্ঞতা নিয়ে তৈরী হয় তেমনি সমাজের উন্নয়ন পেরেশানী ও কর্মের আগ্রহ, প্রতিক্ষনে কর্মী হিসেবে চারপাশ ছাড়িয়ে যাওয়ার উন্মাত্তাল প্রচেষ্টা ব্যক্তিকে সমাজবিপ্লবী ও সমাজসংস্কারকে পরিনত করে।

অধ্যয়ন ,কর্মের অভিজ্ঞতা,উত্তম সাহর্চয্য নেয়া,ভ্রমন,দুর্দমনীয় মনোবল, সৃজনশীলতা,উদ্ভাবনী ও বিশ্লেষনী শক্তি ,৬ষ্ট ইন্দ্রিয়ের কার্যকর ব্যবহারে ব্যক্তি চিত্তাকর্ষক বিপ্লবী হয়ে উঠতে পারে।চলমান সময়ের শ্রদ্ধামিশ্রিত সালাম বা ঘৃনা ২ ই জুটতে পারে।শুভেচ্ছা স্বরুপ সত্যবিপ্লবীর জন্য অবশ্যই সহস্র বাগানের অজস্র ফুল এই পৃথিবী নিবেদন করবেই।

বিপ্লবীর বিভিন্ন মান থাকতে পারে। যেমন আর্ন্তজাতিক , দেশীয় , জেলা এবং স্বস্বক্ষেত্রে অনন্য।একজন শিক্ষার্থী অধ্যয়ন রুমে জ্ঞান সাধনায় বিপ্লবী হয়ে উঠতে পারে। জ্ঞান অর্জনে বিপ্লবী ছাত্রছাত্রী ভাল ফলাফল অর্জনের পর পেয়ে যায় আশপাশ থেকে পুষ্পময় ভলবাসা।

আমার প্রিয় বাংলাদেশ নিষ্কলুষ , নি:স্বার্থ , স্বমহিমায় উজ্জল একজন বিপ্লবীর জন্য অসীম তৃষা নিয়ে অপেক্ষায় হাহাকারে ব্যস্ত।

কখন তৈরী হবে আর একজন হযরত উমর রাঃ, ডাঃ মাহাথির, রশিদ ঘানুসি, তায়েফ এরদোগান, তারিক রামাদান যাদের দেশে জনগনের হাহাকার ও আক্ষেপের শব্দ অনেক ক্ষীণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×