somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবর্ণ জীবন সাঁজল প্রযুক্তির রঙে!

০৯ ই মে, ২০১৪ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টেকনোলজি নিঃসন্দেহে আমাদের জীবনকে করেছে এবং প্রতিনিয়ত করে চলেছে আগের চেয়ে অনেক বেশী গতিময়, আনন্দদায়ক আর সহজ। কিন্তু আজ আমি সেই গল্প লিখতে বসি নি। অবশ্যই মানুষের জীবন আর টেকনোলজি নিয়েই লিখব তবে যে মানুষটিকে নিয়ে লিখব সে আমাদের মত আর দশজন স্বাভাবিক মানুষের চেয়ে একটু ভিন্ন। লোকটির নাম হেনরি ইভান্স। মাত্র চল্লিশ বছর বয়সে তিনি ব্রেইন স্ট্রোক করেন যার ফলে তিনি পঙ্গু ও বোবা হয়ে যান। জীবনের কঠিনতম সময়ে হেনরির সাহায্যে এগিয়ে আসেন "Willow Garage" নামে এক রোবট নির্মাতা প্রতিষ্ঠান। তারা হেনরির পঙ্গু শরীরের বিকল্প হিসেবে এমন একটি রোবটকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন যেটাকে হেনরি তার মাথার তাৎক্ষণিক নাড়াচাড়ার মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারেন।

হেনরির রোবট নিয়ে একটি YouTube ভিডিও এখানেঃ


হেনরির রোবটটি যেন ওঁর শরীরেরই একটি অঙ্গ। এর সাহায্যে হেনরি এখন করে ফেলতে পারেন দৈনন্দিন জীবনের অনেক দরকারি কাজ। অনেকটা হেটে চলে নিজের কাজ নিজে করার মত ব্যাপার। কিন্তু এখানেই থেমে থাকেন নি তিনি। হেনরি বিশ্বাস করেন প্রত্যেকটি মানুষেরই সীমাবদ্ধতা বা ডিজএবিলিটি রয়েছে। উদাহরন হেনরি মানুষের গতিকে তার গাড়ির সাথে তুলনা করেছেন। মানুষ নিজে খুব দ্রুতগতিতে চলতে না পারলেও সে চার চাকার গাড়িকে দিয়ে নিজের অক্ষমতাকে জয় করতে সক্ষম হয়েছে। তেমনটি হেনরির বিশ্বাস তিনি একদিন ঠিকই স্বাভাবিক মানুষের চেয়েও বেশী কিছু করতে সক্ষম হবেন। এবং তিনি ইতোমধ্যেই তা কিছুটা পেরেছেন বৈকি! হেনরি নিজে নিজে বাড়ির বাইরে যেতে না পারলেও ঠিকই "Superman" এর মত উড়ে উড়ে বাইরের পরিবেশ দেখে নিতে পারেন! মানুষ জন্মগতভাবেই উড়তে পারে না কিন্তু হেনরি কিভাবে পারলেন? এখানেও প্রযুক্তিই তার সহায়। হেনরির বন্ধু "Chad Jenkins" শিখিয়ে দিলেন কিভাবে শূন্যে ভাসমান ড্রোন চালাতে হয়। চ্যাড শুধুমাত্র তাকে ড্রোন চালনাই শিখান নি, তিনি তাকে দেখালেন কিভাবে ড্রোন এর সাথে যুক্ত ভিডিও ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও কম্পিউটার এর সামনে বসে সরাসরি দেখা যায়। চ্যাড হেনরিকে এমন ব্যবস্থা করে দিলেন যাতে করে হেনরি তার ড্রোন এর পাঠানো সব ভিডিও ওয়েব ব্রাউজার এর মাধ্যমে সরাসরি অবলোকন করতে পারেন। এই পদ্ধতির সাহায্যে হেনরি এখন নিজদের লাগানো আঙ্গুর গাছ ঘুরে দেখতে পারেন আবার ছাদের উপর উঠে সোলার প্যানেল পরীক্ষা নিরিক্ষার কাজও করে ফেলতে পারেন। শুধু তাই নয় হেনরি 3D Gaming এর জন্য ব্যবহৃত এক ধরনের বিশেষ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে তার ড্রোন থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে অনেকটা বাস্তবতার কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। আর এভাবেই প্রযুক্তি একজন হেনরি ইভান্সকে জীবন্মৃত অবস্থা থেকে তুলে এনে এক নতুন জীবন দান করেছে যে জীবন নিয়ে তিনি এখন অনেকটাই সুখী!

হেনরির বন্ধু চ্যাড কাজ করছেন তাদের তৈরি করা ড্রোন এবং টেকনোলজি বীম এবং সেইসাথে প্রয়োজনীয় ওপেনসোর্স সফটওয়্যার বাজারজাত করার কাজ শুরু করেছেন। হেনরির ঘটনা যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে তার সম্পর্কে আরও জানতে তার ব্লগ ঘুরে আসতে পারেনঃ
হেনরির ব্লগ

হেনরিকে নিয়ে তৈরি টেড টকটি দেখতে পারেন এখানেঃ
হেনরির টেড টক
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×