somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো "সেয়ানা পাগল" নিকের ব্লগারের মন্তব্যের জবাবে পোস্ট

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার শেষ পোস্ট: "শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান ভাইয়ের একটা মন্তব্য প্রসঙ্গে...."। এই পোস্টে ব্লগার "সেয়ানা পাগল" বলেছেন: "ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথা ! ভুত বলে কিছু নাই, এটা অন্ধবিশ্বাস কিন্তু জীন আছে এটা absolute truth কারন একজন ১৫০০ বছর আগে বলে গিয়েছেন !" তার জবাবটা পোস্ট আকারেই দিলাম, হয়তো অন্যদেরও উপকারে আসবে ইনশা'আল্লাহ্ এই আশায়!

আপনার মন্তব্য থেকে আমাকে ধরে নিতে হচ্ছে যে, আপনি একজন বিধর্মী বা অধর্মী। তাই ইসলামের কিছু মৌলিক বিষয় আপনাকে বলার চেষ্টা করবো:

১) কুর'আনে আল্লাহ্ মানুষকে খুব সাধারণ কিছু যুক্তি দিয়ে ইসলামের দিকে, তাঁর দিকে ডাকেন। যে কেউ যদি একটু অবকাশ নিয়ে সেগুলো নিয়ে ভাবেন/ভাবতেন তাহলে তিনি আল্লাহর কাছে, তার আহবানের কাছে আত্মসমর্পণ করতেন/করবেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই যে, যার নসীবে হিদায়াত বা দিক-নির্দেশনা লাভ করার বিষয় নেই - তিনি সৃষ্টিতত্ত্ব বা উদ্দেশ্যবাদ নিয়ে ভাবতে কোন চেষ্টা করেন না বা সেজন্য জীবনের কোন সময়ও বরাদ্দ করেন না। কিন্তু যারা সেটা করার চেষ্টা করেন, তারা আল্লাহর দয়ায় দ্বীন ইসলামে প্রবেশ করেন। এরকম একজনের একটা বইয়ের লিংক দিচ্ছি আপনাকে। কেন পৃথিবীতে আসলেন, এখানে কি করলেন, এরপর কি রয়েছে - এসব নিয়ে ভাববার অবকাশ যদি হয়, তবে বইটা পড়ার চেষ্টা করবেন। বইটার লেখক অস্ট্রীয়-জার্মান জাতীয়তার সাদাচামড়া যুক্তিবাদী ইহুদী সংবাদিক ছিলেন। যুক্তি দিয়ে চিন্তা করে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই বইটা পড়ে পৃথিবীর অনেক অধর্মী বা বিধর্মী মুসলিম হবার অনুপ্রেরণা লাভ করে মুসলিম হয়েছিলেন- একজনের নাম আমি আপনাকে বলে দিচ্ছি: অস্ট্রেলিয়ান লেখিকা Amatullah Armstrong।
view this link

২)একবার যখন আপনি আপনার যুক্তি দিয়ে বুঝবেন যে, কুর'আন সত্যিই মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে এসেছে, তখন না বোঝা বিষয়গুলো আপনি আল্লাহ্ বলেছেন বলেই মেনে নিবেন বা নিশ্চিতভাবে বিশ্বাস করবেন। উদ্হরণস্বরূপ, ঈমানের বা বিশ্বাসের যে ৬টা বিষয় রয়েছে আমাদের - আল্লাহ্, তাঁর ফেরেশতাকুল, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, শেষ বিচারের দিন এবং ভালো মন্দের নির্ধারণ - এগুলো সবই না দেখে বিশ্বাস করার বিষয় - এগুলোর কোন সরাসরি প্রমাণ নেই। এই ৬টা বিষয়ের ২ নম্বরটা হচ্ছে তাঁর ফেরেশতাকুল - যার নেতৃত্বে ছিল ইবলিশ (শয়তান)। ইবলিশ যেহেতু জ্বীন প্রজাতির - সেহেতু জ্বীনে বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ্ বলেছেন বলেই আমরা জ্বীনে বিশ্বাস করি - রাসূল (সা.) আল্লাহর কথা আমাদের কেবল convey করে গেছেন।

পাঁড় নাস্তিকরা কি দেখে ইসলামে আসেন, বোঝার জন্য এই ভিডিোটা দেখতে পারেন ইনশা'আল্লাহ্:


বিশ্বাস-অবিশ্বাসের আরো তথ্যের জন্য দেখুন:
view this link

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×