না জেনে মর্ম যারা ধর্ম বাখানে
মানি আমি তাহারাও বহু কিছু জানে।
কিন্তু তাতে যে আছে মেলা গরমিল
করে না কবুল তাহা কমিন বখিল।
বেদান্ত পড়ে ভাবে জেনে গেছে বেদ
এখানেই অধমের যাবতীয় খেদ-
উদ্ভিদ দুই চোখে দেখে হরদম
বোঝে না বীজ মূল অঙ্কোরোদগম।
প্রথম পুরুষ যিনি মনু বা আদম
নর নাকি নারীভাব ভণে মরিয়ম।
পিতা কিবা মাতা সেই তদ্ভব হ্বেবা
যীশুর জন্ম বলে আসলেতে কেবা।
থেমে যাবে একদিন সমূহ কুচাল
আদমের হাকিকত ঘটাবে ভূচাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


