হঠাৎ যেমন দৈববশে নধর-কান্তি
দেবশিশুদের নাগাল পেলে
ছোঁ মেরে সেই কাঙ্ক্ষিত সুখ বুকে চেপে
আদর-কামের লাগাম ছেড়ে
ভেঙে-চুরে গুঁড়িয়ে-পিষে
নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করে,
তেমনি তোমায় খুব চেয়েছি
ধর্ষকামের হর্ষে মেতে সর্বনাশা আদর-স্নেহে
নিঃশেষে সই বিনাশ করি তোমার শরীর
আমার ভবে; আমার দেহে-
দু'জন মিলে অবলীলায় পৌঁছে যাবোই
সোহং ভাবের সে কৈলাসে।
কিন্তু তোমার মনের কোণে কোথায় জানি
আত্মরতির ঘোগের বাসা-
টানলে যতি রতির লীলায়
সাঙ্গ হলো ভাব সে ভবের।
বাঁধলে গোদা মর্ষকামে,
ঈপ্সা ছিলো লিপ্সা ছিলো তাও পাঠালে
যমের বাড়ি।
জোয়ার ডাকা ভাটির গাঙে
সানন্দ সেই স্রোতের রমণ
প্রাপ্ত হলো কোন সমাধি? কোন সে শমন?
হায় রাধিকা! আজকে আমি ভাবসলিলের
সফেদ খুনে রংধনু-রং তরুণ শ্রমণ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


