ধ্বনির আসনে বসে বেদাতি হরফ
সফ বেঁধে বসে থাকে নির্বাক দফ।
বাজালে সে বাজে বটে, নইলে নীরব
বাজিতেও করে ফের ধ্বনির তলব।
সুযোগে শরিক সেজে চতুর হরফ
নিজ নামে লিখে নেয় ধ্বনির তরফ।
ভাষার শরীরে মেখে কালির কলুষ
বল্কল হতে চায় সার আবলুস।
নবির কলব তাই রাখিয়াছো সাফ
পরাওনি হরফের হাটুরে গিলাফ।
না বুঝে নিরক্ষর কেবা তাঁরে কয়?
নবি মোর হরফের মুহতাজ নয়।
উম্মি ঘোষণা দিলে আখেরি রসূল--
তোমার মোজেজা প্রভু এষণাবহুল।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



