somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনের পর দিন-০৮ : বস্ত্র তরুন-তরুনীদের ঈদ আনন্দ

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ সকাল। আর একটি নতুন দিনের শুরু হলো। ঈদপূর্ব শেষ কর্মদিবস। আরএমজি সেক্টরে যারা কর্মরত আছেন তাদের জন্য দিনটি খুব ব্যতিক্রমি। যারা টপ লেভেল এবং মিড লেভেল ম্যানেজমেন্টে কর্মরত তারা আজ ব্যস্ত থাকবেন ওয়ার্কার পেমেন্ট, পার্টি পেমেন্ট এবং ফ্যাক্টোরী সিকউরিটি ইত্যাদি বিষয়গুলো এনশিওর করার কাজে। আর যারা ওয়ার্কার লেভেলে আছেন তাদের কাছে আজকের দিনটিই ঈদের দিনের সমান আনন্দদায়ক।

আরএমজি সেক্টরে আমরা যারা কর্মরত আছি তার সারাটা বছর জুড়ে খুব প্রেসারের মধ্যে কাটাই। প্রোডাকশন টার্গেট, কোয়ালিটি ইন্সপেকশন, শিপমেন্ট শিডিউল, বিভিন্ন বায়ারের ভিজিট এবং সোসাল অডিট এগুলো বছর জুড়ে চলতে থাকে। এর মাঝে দুই ঈদে শুধু আমারা লম্বা ছুটি পাই। সবাই যার যার মত প্লান করে রাখে ঈদের ছটিতে কে কি করবে, কোথায় বেড়াতে যাবে ইত্যাদি।

বস্ত্র তরুন-তরুনীরা অর্থাৎ ওয়ার্কাররা সারা বছর প্রোডাকশন প্রেসারে থাকার কারনে খুব একটা বিনোদনের সুযোগ পায় না। ফলশ্রুতিতে যখন ঈদের ছুটি আসে তখন ওয়ার্কাররা কিছুটা আনন্দ করার চেষ্টা করে।

তারা শেষ কর্মদিবসে খুব সাজগোজ করে ফ্যাক্টোরীতে আসে। ঈদের জন্য যে পোষাক তারা ক্রয় করে সেটাই পরে আসে। শেষ দিনটাতে ফ্যাক্টোরীগুলোতে সিকউরিটি তলনামূলক শিথিল থাকে। অনেক ওয়ার্কাররা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে আসে।

যে দিন ফ্যাক্টোরী ছুটি হয় তার আগের দিন রাতে কিছু উদ্দোমী তরুনেরা ফ্যাক্টোরীর প্রতিটি ফ্লোর সাজিয়ে রাখে। বাইরে থেকে বড় বড় সাউন্ড সিস্টেম ভাড়া করে আনে। এই দিনটিতে সাধারনত কোনো কাজ হয় না। ছেলে মেয়েরা তাদের কাজের জায়গাটা গুছিয়ে রাখে। সকাল থেকে লাঞ্চ টাইম পর্যন্ত তার আনন্দ ফূর্তি করে কাটায়। নিজেদের মধ্যে টাকা তুলে বিভিন্ন র‌্যাফেল ড্র এর ব্যবস্থা করে। টপ লেভেল এবং মিড লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কাছে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে ধন্যবাদ জানায়। এরপর লাঞ্চ শেষে শুরু হয় পেমেন্ট পর্ব । যার যার পেমেন্ট নিয়ে তরুন-তরুনীরা নিজ নিজ গন্তব্য স্থলে চলে যায়।

এবার আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে ধাপে ধাপে ফ্যাক্টোরীগুলো ছুটি দেওয়া হয়েছে। গত বৃহঃস্পতিবার থেকেই অনেক ফ্যাক্টোরীতে ছুটি শুরু হয়েছে। অধিকাংশ ফ্যাক্টোরী শনিবারে ছুটি হয়েছে। অবশিষ্ট ফ্যাক্টোরীগুলো আজ ছুটি হবে। পর্যায়ক্রমে ছুটি হওয়ার কারনে রাস্তায় চাপ কম থাকবে। মানুষ সস্তিতে চলাচল করতে পারবে।

গত এক মাস ধরে বিরতীহীন ছুটে চলছি। শরীর মন দুটোই প্রচন্ড ক্লান্ত। তবুও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×