somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বাবার চিঠি

১৪ ই মে, ২০১৫ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় শিক্ষামন্ত্রী,
আমরা জানতাম (?) আপনি একজন ভালো মানুষ।
সুশিক্ষার পক্ষে সোচ্চার এক ব্যাক্তিত্ব
হিসাবেই চিনতাম (?) আপনাকে। একের পর এক
প্রশ্ন ফাঁস হলো। আমরা ভাবলাম (?) আপনি নরম
মানুষ। অধিনস্ত দের সামলাইতে পারছেন না।
ছোট ছোট শিশুদের ভর্তি পরীক্ষাতেও চরম
অনিয়ম হলো, আমরা শুনলাম (?) এত ছোট খাটো
ইস্যুতে নাক গলানো আপনার সাজে না।
আমাদের জানা, শোনা, ভাবাতে কি কিছু
ভুল ছিলো?

আমার একটা ছেলে আছে। মোহাম্মদ
প্রিপারেটরী স্কুলে পড়ে। আমার গা এ কাঁটা
দিয়ে উঠছে এই ভেবে যে কাদের কাছে
আমার সন্তান শিক্ষা নিচ্ছে? একজন ধর্ষকের
কাছে? একটি ঘটনা ঘটেছে এই স্কুলে আপনি
কি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী? এখন সেটা
ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা
কি জানেন? যারা এর বিরুদ্ধে সোচ্চার হতে
যাচ্ছে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে, তা কি
জানেন? যদি না জানেন তবে আপনি কিসের
শিক্ষামন্ত্রী? খোদ ঢাকার মোটামুটি নাম
করা একটা স্কুলের ঘটনা এটা। কোন মফস্বল বা
গ্রামের তো নয় যে বলবেন আপনার কান পর্যন্ত
ঘটনা আসে নাই। আর যদি জেনেই থাকেন
তাহলে কি আপনি কোন ব্যাবস্থা নিতে
পারবেন? সেই ইচ্ছা বা ক্ষমতা কি আপনার
আছে?

আজ হাজারো ছাত্রীর বাবা'দের মনের
অবস্থা কি, তা কি আপনি ভাবতে পারছেন?
আজ এই ঘটনার দায়ে দোষী ব্যাক্তি যদি
শাস্তি না পায় কাল কার সন্তান ধর্ষনের
শিকার হবে তা আপনি বলতে পারবেন?
ছোটবেলায় পড়েছিলাম মা-বাবার পরেই
শিক্ষকের স্থান। মাত্র দুই চার জন শিক্ষকের এমন
আচরনে আজ স্কুলে স্কুলে বিভীষিকাময়
পরিস্থিতি। আপনি নিজেও তো একজন শিক্ষক
ছিলেন! শিক্ষকদের দিকে নিক্ষিপ্ত এই থুতু কি
আপনার গা এ লাগে না, মাননীয়
শিক্ষামন্ত্রী?

আপনাকে জানিয়ে রাখি, শনিবারে কিছু
মানুষ এর বিরুদ্ধে আন্দোলোনে নামবেন। এদের
সন্তানদের নাকি স্কুল থেকে বহিস্কারের
হুমকি দেয়া হয়েছে। এরমধ্যে কিছু মহান
শিক্ষকেরাও আছেন যারা আন্দোলন করতে
চান। তাদের চাকরি থেকে বহিস্কারের হুমকি
দেয়া হয়েছে। তারপরেও যারা মানুষ তাদের
কিন্তু ঐ আন্দোলনে ঠিকই পাওয়া যাবে।
মাননীয় শিক্ষামন্ত্রী একবার এই মানুষ গুলোর
কাতারে দাঁড়াবেন? আপনার সম্বন্ধে
আমাদের আগের যে ধারনা ছিলো তা সঠিক
প্রমান করবেন? নাকি আসলেই আমরা আপনাকে
ভুল ভেবেছিলাম?

একটু তদন্ত চাই আপনার কাছ থেকে। সঠিক তদন্ত।
যদি সে দোষী হয় তবে শাস্তি দিন। একটু নড়ুন
চড়ুন। আমার ছেলেকে ধর্ষক হওয়া থেকে রক্ষা
করুন।

ইতি
একজন বাবা।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×